Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জলন্ধর ক্যান্টনমেন্টের সার্ভে নম্বর ৪০৮-এ কেন্দ্রীয় বিদ্যালয় নির্মাণের জন্য প্রতিরক্ষা দপ্তরের জমি হস্তান্তরে মন্ত্রিসভার অনুমোদন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে বুধবার (৪ জুলাই) কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনকে বার্ষিক ন্যূনতম এক টাকা ভাড়ার বিনিময়ে জলন্ধর ক্যান্টনমেন্টের সার্ভে নম্বর ৪০৮-এতে কেন্দ্রীয় বিদ্যালয় নির্মাণের জন্য প্রতিরক্ষা দপ্তরের ৭.৫ একর জমি পাট্টা হিসেবে হস্তান্তরের বিষয়টি অনুমোদন করা হয়েছে।

উল্লেখ করা যেতে পারে, জলন্ধর ক্যান্টনমেন্টের চতুর্থ কেন্দ্রীয় বিদ্যালয়টির পঠন-পাঠন ১৯৮৭ সাল থেকে অস্হায়ীভাবে এমইএম ভবনে চলছিল। এই বিদ্যালয়ের পড়ুয়ার সংখ্যা বর্তমানে ১৩৪৬। বিদ্যালয়ের নিজস্ব ভবন নির্মিত হলে বিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি সেনানীদের শিক্ষামূলক চাহিদাও পূরণ হবে।

CG/BD/NS/