Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জলসম্পদ ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মউ স্বাক্ষরেরপ্রস্তাবে অনুমোদনকেন্দ্রীয় মন্ত্রিসভার


জলসম্পদের ক্ষেত্রে ভারত এবং ইউরোপীয়ান ইউনিয়নভুক্তদেশগুলি পরস্পরের সঙ্গে সহযোগিতা করবে। এই মর্মে একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাবআজ অনুমোদিত হ’ল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীরনেতৃত্বে আজ অনুষ্ঠিত হয় এই বৈঠকটি।

মউ তথা চুক্তি স্বাক্ষরের লক্ষ্য হ’ল পারস্পরিক কল্যাণেরস্বার্থে ভারত ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলির বিজ্ঞান, প্রযুক্তি ও পরিচালনক্ষেত্রে সহযোগিতার বিষয়টির আরও জোরদার করে তোলা । সমীক্ষা-সফর এবং জল সংক্রান্ত বিষয়ে প্রযুক্তি বিনিময়েরমধ্য দিয়ে এই সম্পর্ককে আরও শক্তিশালী করে তোলার প্রস্তাব করা হয়েছে ।

প্রসঙ্গত উল্লেখ্য, জলসম্পদের বিকাশ ও পরিচালনের লক্ষ্যেবিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার প্রসারে বিশেষভাবে সচেষ্ট রয়েছেকেন্দ্রীয় জলসম্পদ, নদী বিকাশ এবং গঙ্গার পুনরুজ্জীবন মন্ত্রক। জলসম্পদের বিভিন্নক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সাফল্যের কথা বিবেচনা করে ইজরায়েলের সঙ্গেও এ সম্পর্কিতএকটি চুক্তি স্বাক্ষরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঐ দেশ থেকে পাওয়া যাবে বিশেষজ্ঞেরমতামত ও অভিজ্ঞতা বিনিময় সংক্রান্ত সহযোগিতা।

PG/SKD/SB