Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জল সংরক্ষণের কাজে যুব সংগঠনগুলিকে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

জল সংরক্ষণের কাজে যুব সংগঠনগুলিকে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী


জল সংরক্ষণের কাজে যুব সংগঠনগুলিকে সংঘবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

সোমবার, এনসিসি, এনএসএস, ভারত স্কাউটস্‌ অ্যান্ড গাইডস্‌, ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি এবং নেহরু যুব কেন্দ্রের মতো সরকারি যুব সংগঠনগুলির কাজকর্ম পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী। দু’ঘন্টার এই পর্যালোচনা বৈঠকে এই ধরনের যুব সংগঠনগুলির মধ্যে সমন্বয় গড়ে তোলার ওপর বিশেষ জোর দেন তিনি।
প্রধানমন্ত্রী জানান যে আগামী কয়েক মাসের মধ্যে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিতকরণ আইনের আওতায় জল সংরক্ষণ ও জল মজুত করে রাখারলক্ষ্যেব্যাপক প্রচেষ্টা ও অভিযান চালানো হবে। যুব সংগঠনগুলিকে সম্ভাব্যসমস্ত রকম সহযোগিতার মাধ্যমে এই কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
পর্যালোচনা বৈঠকে উপস্থিত যুব সংগঠনগুলির প্রতিনিধিরা সমাজে তাঁদের কাজকর্ম ও ভূমিকার কথা প্রধানমন্ত্রীর কাছে বিশদভাবে ব্যাখ্যা করেন। এ ব্যাপারে তাঁদের কিছু কিছু পরামর্শ দেন শ্রী মোদী। বিশেষ করে, তিনি জোর দেন সর্বত্র স্বচ্ছতা বজায় রাখার ওপর। গ্রামগুলিতে উন্মুক্ত স্থানে প্রাকৃতিক কাজকর্মের অভ্যাস ও প্রবণতা বন্ধ করা এবং যুবসমাজের মধ্যে নতুন করে জাতীয়তাবোধ গড়ে তোলার কাজে উদ্যোগী হতে সংগঠনগুলিকে আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, যে সমস্ত শিশু এখনও প্রতিষেধক টিকাদানের বাইরে রয়ে গেছে, তাদের জন্য ‘মিশন ইন্দ্রধনুষ’-এর সূচনা করেছে কেন্দ্রীয় সরকার। এই কাজে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার জন্য যুব সংগঠনগুলিকে উদ্বুদ্ধ করেন প্রধানমন্ত্রী।
প্রতি বছর ১২ জানুয়ারি জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচিগুলির মধ্যে সমন্বয়সাধনের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির ফল ও প্রভাব আরও অর্থবহ ও সুদূরপ্রসারী হয়ে উঠবে।

সোশ্যাল মিডিয়ার সঙ্গে আরও বেশি করে যুক্ত হওয়ার জন্য যুব সংগঠনগুলিকে পরামর্শ দেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে সংশ্লিষ্ট সকলের কাছে আরও বেশি করে পৌঁছে যাওয়া যাবে এবং যুবসমাজের সঙ্গে ঘনিষ্ঠতর সংযোগ গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

PG/SKD/DM/S