পিএমইন্ডিয়া
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার জলসম্পদের ক্ষেত্রে সহযোগিতার জন্য ভারত ও মরক্কোর মধ্যে সমঝোতা স্মারক (মউ)স্বাক্ষরের অনুমোদন দিল|
এই মউউভয় পক্ষের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট আইনের কাঠামোর মধ্যে থেকে জল সম্পদের উন্নয়ন ওপরিচালনার ক্ষেত্রে সহযোগিতাকে বৃদ্ধির করার লক্ষ্যে করা হয়েছে| এই মউ-এর অধীনেদ্বিপাক্ষিক সহযোগিতার মধ্যে রয়েছে:
১.হাইড্রলিক পরিকাঠামোগুলির, বিশেষ করে বড় বাঁধ ও জল স্থানান্তর প্রকল্পগুলোর ধারণা,বাস্তবরূপ ও রক্ষণাবেক্ষণ|
২.সুসংহত জল সম্পদ পরিচালনা অর্থাত ভূপৃষ্ঠ ও ভূগর্ভস্থ জল সম্পদের মধ্যে সংযোজন, জলব্যবহারের দক্ষতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের স্থিতিস্থাপকতা ও অভিযোজন, জলস্তরেরকৃত্রিম রিচার্জ বা পুনরুজ্জীবন এবং সাংগঠনিক, প্রাতিষ্ঠানিক ও ব্যবস্থাপন দিক|
৩.বন্যা ও খরা ব্যবস্থাপনা|
৪.রিচার্জ বা পুনরুজ্জ্জীবন বৃদ্ধি করা সহ ভূগর্ভস্থ জল সম্পদের দীর্ঘস্থায়ী উন্নয়নও ব্যবস্থাপনা|
৫.বৃষ্টির জলের সংগ্রহ ও মূল্যায়ন এবং জলবায়ুর স্থিতিস্থাপকতা ও অভিযোজন|
এইসহযোগিতার মধ্যে রয়েছে:
১.বিশেষজ্ঞদের আসা-যাওয়া ও বিভিন্ন কর্মকাণ্ড|
২.বিভিন্ন কর্মসূচি, প্রকাশনা ও অভিজ্ঞতার তথ্য এবং জল সম্পদের ক্ষেত্রে গবেষণারফলাফলের আদানপ্রদান|
দুইদেশের আর্থ-সামাজিক বিষয়গুলো নিয়ে সহযোগিতা উন্নয়নের পদ্ধতিও এর মধ্যে রয়েছে|যেখানে রয়েছে, জল সংক্রান্ত ঘটনা ও প্রকল্পের বিশেষজ্ঞদের পারস্পরিক অংশ গ্রহণসুনিশ্চিত করা| দুই দেশের হাইড্রলিক বেসিন এজেন্সির মধ্যে সহযোগিতা বৃদ্ধি|
এই মউএর মাধ্যমে দুই পক্ষের সমান সদস্য নিয়ে একটি যৌথ কার্যকর গোষ্ঠী (জে.ডব্লিউ.জি.)গঠিত হবে| যারা এই মউ এর সমস্ত কাজকর্ম দেখাশোনা করবে| এই যৌথ কার্যকর গোষ্ঠীতাদের বার্ষিক বৈঠক পর্যায়ক্রমে ভারত ও মরক্কোতে করবে| তাছাড়া প্রয়োজনে যেকোনো সময়ফোন বা ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে আলোচনা করতে পারবে|
বৈজ্ঞানিক,প্রায়োগিক ও প্রযুক্তিগত দিকের এই সহযোগিতা দুই দেশের মধ্যে জল সম্পদ নিয়ে কাজ করাসরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে দ্বিপক্ষিক সম্পর্ক গঠন ও উন্নয়নে উত্সাহ যোগাবে|সর্বাধুনিক প্রযুক্তি ও পদ্ধতি নিয়ে অভিজ্ঞতা ও বিশেষ জ্ঞানের আদান প্রদানেরপাশাপাশি দুই দেশ তাদের দক্ষতার মানোন্নয়নও ঘটাতে পারবে|
জলসম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা পুনরুজ্জীবন মন্ত্রক বিভিন্ন দেশের সঙ্গে জল সম্পদেরউন্নয়নের জন্য দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়িয়ে চলেছে| এক্ষেত্রে নীতি ও প্রযুক্তিগতজ্ঞানের আদানপ্রদান, প্রশিক্ষণের কোর্স করানো, কর্মশালার আয়োজন, বৈজ্ঞানিক ওপ্রযুক্তিগত সম্মেলন, বিশেষজ্ঞদের যাতায়াত, শিক্ষামূলক ভ্রমণ ইত্যাদিতে জোর দেওয়া হয়েছে|ভারত-আফ্রিকার সহযোগিতার দিকে লক্ষ্য রেখেই মরক্কোর সঙ্গে জল সম্পদ নিয়ে অভিজ্ঞতাও জ্ঞানের বিনিময়ের ক্ষেত্রে চুক্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে|
A.D.