Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জাতীয়মেডিকেল কমিশন (এনএমসি) বিল-এর সংশোধন প্রস্তাবে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার


প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ জাতীয় মেডিকেলকমিশন (এনএমসি) বিল-এর কয়েকটি সংশোধন প্রস্তাব অনুমোদিত হল। এ বছর ২ জানুয়ারিতারিখে লোকসভায় এনএমসি বিলের সংশোধন সম্পর্কে আলোচনা এবং পরবর্তীকালে সংশ্লিষ্টদপ্তর সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কাছে এটি পাঠানোর পরই এই অনুমোদনের প্রস্তাবপেশ করা হয়।

চূড়ান্ত এমবিবিএসপরীক্ষাকে সারা দেশের ক্ষেত্রেই প্রযোজ্য একটি সাধারণ পরীক্ষার আওতায় নিয়ে আসা,আধুনিক চিকিৎসাপদ্ধতি অনুসরণের জন্য আয়ুষ চিকিৎসকদের সংক্ষিপ্ত কোর্সের ব্যবস্থাটিতুলে দিয়ে তা সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির বিবেচনার আওতায় নিয়ে আসা, বেসরকারিমেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে৫০ শতাংশ আসনের ক্ষেত্রে কোর্স ফি নিয়ন্ত্রণ, এনএমসি-তে রাজ্য ও কেন্দ্রশাসিতঅঞ্চলগুলি থেকে মনোনয়নের সংখ্যা ৩ থেকে বাড়িয়ে ৬ করা, নিয়মনীতি অনুসরণের পথ থেকেবিচ্যুত মেডিকেল কলেজগুলির ক্ষেত্রে আর্থিক পেনাল্টি ধার্য করা, হাতুড়ে এবংউপযুক্ত শিক্ষা ছাড়াই চিকিৎসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থাইত্যাদি রয়েছে সংশোধন প্রস্তাবগুলির আওতায়।

PG/SKD/DM/