পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্রমোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারত ও কেনিয়ার মধ্যে জাতীয় আবাসন নীতিমালাউন্নয়ন ও পরিচালনা (এন.এইচ.পি.ডি.এম.) ক্ষেত্রে সহযোগিতায় সমঝোতা স্মারকের (মউ)জন্য এক্সপোস্ট-ফ্যাক্টো অনুমোদন দিয়েছে| ভারতের প্রধানমন্ত্রী নাইরোবি সফরে গেলে ২০১৬-এর১১ জুলাই এই মউ স্বাক্ষরিত হয়|
এই মউ অনুসারে কর্মীদেরপ্রশিক্ষণ, দু’পক্ষের পরিদর্শন, প্রদর্শনী/মেলা, সম্মেলন, কর্মশালা ইত্যাদি সহবিভিন্ন কৌশলের মাধ্যমে আবাসন ও জনবসতি ক্ষেত্রের সমস্ত বিষয়ে দু’পক্ষ সহযোগিতাকরবে|
দুই দেশের মধ্যেকার এইসমন্বয় দু’দেশের অভিজ্ঞতা ও রূপায়ণ পদ্ধতির ওপর ভিত্তি করে বস্তি উন্নয়নে অগ্রগতিও প্রতিরোধ উদ্যোগকে তুলে ধরবে| তারা বাজার প্রবণতা, সেরা কাজ ও বিনিয়োগের সুযোগসহ আবাসন ও ভূমির তথ্য-উপাদান নিয়ে উন্নয়ন ও তথ্য আদান-প্রদানে সহযোগিতা করবে|
এটা স্থানীয়ভাবে সহজলভ্যসামগ্রী দিয়ে সাশ্রয়ী মূল্যের আবাসনের সুবিধা গ্রহণে প্রযুক্তিগত সহযোগিতায় উৎসাহিতকরবে| তাছাড়া সরকারি/বেসরকারি কর্মচারীদের জন্য সুবিধাযুক্ত আবাসনের উন্নয়নেওপ্রযুক্তিগত সহযোগিতায় তা উৎসাহিত করবে| বেসরকারি ক্ষেত্রের দ্বারা এই ধরনেরসম্ভাব্য প্রকল্প প্রদানে অংশ গ্রহণের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি সহ সরকারিকর্মচারী আবাসন প্রকল্পের ক্ষেত্রে বন্টনের পদ্ধতির জন্য উপায় অন্বেষণেও এটা সহায়কহবে|
SK/ A.D.