পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয়মন্ত্রিসভা ‘জাতীয় আর্থিক প্রতিবেদন কর্তৃপক্ষ’ (এন.এফ.আর.এ.) গঠনের এবং এইএন.এফ.আর.এ.’র জন্য একজন চেয়ারপারসনের পদ, তিনজন সম্পূর্ণ সময়ের সদস্যের পদ ও একজনসচিবের পদ সৃষ্টির সুপারিশের অনুমোদন দিল|
এই সিদ্ধান্তের লক্ষ্য হচ্ছে, এন.এফ.আর.এ.-কে নিরীক্ষণ পেশার জন্য একটিস্বাধীন নিয়মক হিসেবে গঠন করা, যা মূলত কোম্পানিজ অ্যাক্ট, ২০১৩ অনুসারে নিয়ে আসাপ্রধান পরিবর্তনের একটি| আইনের মধ্যে এই বিধান সংযুক্ত করা হয়েছে অর্থ বিষয়কস্থায়ী কমিটির সুনির্দিষ্ট প্রস্তাব অনুসারে (২১তম প্রতিবেদন)|
প্রভাব:
এই সিদ্ধান্তের ফলে বেশকিছু বিষয়ের উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে| এরমধ্যে রয়েছে দেশীয়/বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধির উন্নতি,আন্তর্জাতিক পদ্ধতিগুলোর সঙ্গে তাল মিলিয়ে বাণিজ্যের বিশ্বায়নকে সমর্থন এবংনিরীক্ষণ পেশার আরও উন্নয়নে সহায়তা|
অধিক্ষেত্র:
সনদপ্রাপ্ত হিসাব পরীক্ষক (চার্টার্ড একাউন্টেন্ট) ও তাদের ফার্মগুলোরতদন্তের জন্য এন.এফ.আর.এ.’র অধিক্ষেত্রকে আইনের ১৩২ নং ধারার অধীনে তালিকাভুক্তকোম্পানি ও বড় আকারের তালিকা বহির্ভূত কোম্পানিগুলো পর্যন্ত প্রসারিত করা হবে|সর্বজনীন স্বার্থ সংলিষ্ট এ ধরনের অন্য ক্ষেত্রেও তদন্তের জন্য কেন্দ্রীয় সরকারনির্দেশ দিতে পারবে|
চার্টার্ড একাউন্ট অধিনিয়ম, ১৯৪৯ অনুযায়ী আই.সি.এ.এই.-এরঅন্তর্নিহিত নিয়ন্ত্রক ভূমিকা সাধারণভাবে তার সদস্যদের ক্ষেত্রে এবং বিশেষ করে প্রাইভেটলিমিটেড কোম্পানিগুলোর সঙ্গে সম্পর্কিত নিরীক্ষণের ক্ষেত্রে ও আইন অনুসারে সূচনাসীমার নিচে থাকা সর্বজনীন তালিকাবিহীন কোম্পানিগুলোর ক্ষেত্রে জারি থাকবে|
গুণমান পর্যালোচনা পর্ষদ (কিউ.আর.বি.) প্রাইভেটলিমিটেড কোম্পানি, নির্ধারিত সূচনা সীমার চেয়ে কম সর্বজনীন তালিকাবিহীন কোম্পানি ওযেসব কোম্পানিকে এন.এফ.আর.এ.-এর দ্বারা কিউ.আর.বি.’র কাছে অর্পিত করেছে, সেগুলোনির্বিশেষে গুণমানের নিরীক্ষণ চালিয়ে যাবে| তাছাড়া আই.সি.এ.আই. হিসাব রক্ষণ,নিরীক্ষণ মান ও নীতির বিষয়ে এন.এফ.আর.এ.’র কাছে তাদের প্রস্তাব দেওয়ার মাধ্যমেতাদের উপদেষ্টার ভূমিকা চালিয়ে যাবে|
প্রেক্ষাপট:
বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে হিসাব রক্ষণ কেলেঙ্কারিরবিষয়গুলো বৃদ্ধি পাওয়ায় এন.এফ.আর.এ. স্থাপনের প্রয়োজন অনুভূত হয়েছে| যাতে স্বাধীননিয়ন্ত্রক গঠনের মাধ্যমে হিসাব রক্ষণের গুণমানকে শক্তিশালী করা যায় ও এর মধ্য দিয়েকোম্পানিগুলোর আর্থিক প্রকাশের ওপর জনগণের আস্থা বৃদ্ধি করা যায়|
A.D.