পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে ক্রীড়া প্রেমীদের শুভেচ্ছা জানিয়েছেন।
এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “জাতীয় ক্রীড়া দিবসে সমস্ত ক্রীড়া প্রেমীদের শুভেচ্ছা। অসামান্য ও কিংবদন্তী হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদজির জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাই। সুস্বাস্থ্যের ভারত গড়ে তুলতে খেলাধূলা ও দৈহিক ফিটনেস বজায় রাখার ব্যাপারে অগ্রাধিকার দিতে আমি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানাই।
বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় যাঁরা ভারতের প্রতিনিধিত্ব করেছেন, তাঁদের আমি অভিনন্দন জানাই। এদের কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্পের দরুণ বহু সাফল্য অর্জিত হয়েছে। ভারতীয় ক্রীড়া ক্ষেত্রে এ বছর বহু সাফল্য এসেছে। এশিয়ান গেমস্ ও কমনওয়েলথ গেমস্ সহ বিভিন্ন প্রতিযোগিতায় ভারতীয় খেলোয়াড়রা দারুণ কৃতিত্ব অর্জন করেছেন”।
CG/BD/SB
Greetings to all sports enthusiasts on National Sports Day. Tributes to the phenomenal hockey player, Major Dhyan Chand Ji on his birth anniversary.
— Narendra Modi (@narendramodi) August 29, 2018
I urge people to give priority to sports and fitness related activities, which will contribute towards a healthier India.
I salute all those who have represented India in various sporting events. Their hardwork and resolve has led to several milestones.
— Narendra Modi (@narendramodi) August 29, 2018
This year has been great for our sporting fraternity, with the Indian athletes excelling in various tournaments including #AsianGames2018 and CWG.