Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জাতীয় জলপথগুলির উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে কেন্দ্রীয় সড়ক তহবিলের ২.৫ শতাংশ অর্থ বিনিয়োগের প্রস্তাব : অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার


কেন্দ্রীয় সড়ক তহবিলের মোট অর্থের ২.৫ শতাংশ জাতীয় জলপথগুলির উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে ব্যয় করা হবে। আজ এই মর্মে কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রক এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের আনা এক প্রস্তাবে সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ এখানে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। ঐ দুই মন্ত্রক থেকে জলপথ উন্নয়নে কেন্দ্রীয় সড়ক আইন, ২০০০-এর এক সংশোধন প্রস্তাব পেশ করা হয় মন্ত্রিসভার কাছে।

এদিনের মন্ত্রিসভার বৈঠকে আরও স্থির হয়েছে যে সম্ভাব্য জাতীয় জলপথ প্রকল্পগুলির রূপায়ণকালে যে সমস্ত অংশের কাজ সরকারি-বেসরকারি অংশীদারিত্বে করা যেতে পারে, সেগুলির ক্ষেত্রে সরকারি তহবিল তখনই ব্যবহার করা যাবে যদি বেসরকারি বিনিয়োগ সঙ্গে সঙ্গে পাওয়া সম্ভব না হয়। সংসদের আসন্ন বাদল অধিবেশনে কেন্দ্রীয় সড়ক তহবিল (সংশোধন) বিল, ২০১৭ পেশ করা হবে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের পক্ষ থেকে।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে কেন্দ্রীয় সড়ক তহবিলের মোট অর্থের ২.৫ শতাংশ জাতীয় জলপথ উন্নয়নে বরাদ্দ করার অর্থ হল জলপথগুলির উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে প্রতি বছর প্রায় ২ হাজার কোটি টাকার বিনিয়োগ সম্ভব। ভারতের অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষের এক হিসাব অনুযায়ী আগামী ২০২২-২৩ সাল পর্যন্ত চিহ্নিত প্রকল্পগুলির রূপায়ণে প্রয়োজন হবে আনুমানিক ২৫ হাজার কোটি টাকা। আগামী তিন বছরে ২৪টি জাতীয় জলপথ উন্নয়নের কাজ শুরু করার পরিকল্পনা করেছে ভারতের অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ।

এই প্রকল্প রূপায়ণে আগামী পাঁচ বছরে ১ লক্ষ ৮০ হাজার ব্যক্তির জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলেও প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়াও, অতিরিক্ত ১০৬টি জাতীয় জলপথ উন্নয়নের কাজ শুরু হলে আরও বেশি সংখ্যায় কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

PG/SKD/DM/….