Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জাতীয় নগর আবাসনতহবিল গড়ায় কেন্দ্রীয় মন্তিসভার অনুমোদন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয়মন্ত্রিসভার বৈঠকে আজ ৬০ হাজার কোটি টাকার জাতীয় নগর আবাসন তহবিল গড়ার প্রস্তাবেমঞ্জুরি দেওয়া হয়েছে। এই তহবিল কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের আওতাধীনস্বশাসিত সংস্হা নির্মাণ সামগ্রী ও প্রযুক্তি উন্নয়ন পর্ষদ (বিএমটিপিসি)-র কাছেথাকবে।

মন্ত্রক এ পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনা (নগর)-এর আওতায় ৩৯.৪লক্ষ বাড়ি নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিথেকে ভালো সাড়া পাওয়া গেছে, আর প্রত্যেক মাসে গড়ে প্রায় ২-৩ লক্ষ বাড়ি তৈরির প্রস্তাবকেঅনুমোদন করা হয়েছে। এ পর্যন্ত ১৭ লক্ষের-ও বেশি বাড়ি তৈরির কাজ চলছে এবং প্রায় ৫লক্ষ বাড়ির কাজ শেষ হয়ে গেছে। ঋণযুক্ত ভর্তুকি প্রকল্পে (সিএলএসএস) যেখানেঅর্থনৈতিকভাবে দুর্বল / এলআইজি / এমআইজি সুবিধাভোগীদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা (নগর)-এর আওতায় ব্যাঙ্কঅথবা হাউসিং ফিনান্স কর্পোরেশনগুলি অর্থ জুগিয়ে থাকে সেক্ষেত্রেও উল্লেখযোগ্যসাড়া পাওয়া গেছে। এই প্রকল্পে গত ৮ মাসে প্রায় ৮৭ হাজার আবাসন ঋণ অনুমোদিত হয়েছে।আরও ৪০ হাজারেরও বেশি আবেদনপত্র মঞ্জুরির অপেক্ষায় রয়েছে। ২০২২ সালের মধ্যে অর্থাৎস্বাধীনতার ৭৫তম বার্ষিকী উদযাপনকালের মধ্যে প্রায় ১ কোটি ২০ লক্ষ আবাসন চাহিদাপূরণ করা এবং প্রত্যেককে আবাসন যোগানোই লক্ষ্য।

জাতীয় নগর আবাসনতহবিল সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের চাহিদা মেটাবে আগামী চার বছরে যাতেপ্রাপকদের সঙ্গে যুক্ত নির্মাণ (বিএলসি), অংশীদারিত্বের ভিত্তিতে সুলভ আবাসন(এএইচপি), ইনসিটু বস্তি উন্নয়ন (আইএসএসআর) এবং ঋণযুক্ত ভর্তুকি প্রকল্পে(সিএলএসএস) প্রভৃতি ক্ষেত্রে যাতে অর্থের জোগান নিয়মিত থাকে সেদিকে লক্ষ্য রাখারজন্যই এই ব্যবস্হা নেওয়া হয়েছে।

***

PG /NS/…