Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

‘জাতীয় পুষ্টি মিশন’কর্মসূচির সূচনা করলেন প্রধানমন্ত্রী; ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ কর্মসূচির প্রসার ওসম্প্রসারণের ঘোষণা করলেন তিনি

আন্তর্জাতিকনারী দিবস উপলক্ষে রাজস্থানের ঝুনঝুনুতে আজ জাতীয় পুষ্টি মিশনের সূচনা করলেনপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এরই পাশাপাশি, আজ সেখানে ‘বেটি বাঁচাও বেটিপড়াও’ কর্মসূচির প্রসার ও সম্প্রসারণের কথাও ঘোষণা করলেন তিনি।

যে সমস্তজেলার উন্নয়নমূলক কর্মসূচির বিশেষ প্রয়োজন ও চাহিদা রয়েছে, সেখানকার জেলাশাসকদেরসঙ্গেও কথা বলেন শ্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে, ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ কর্মসূচিরসুফল গ্রহীতা মা ও কন্যাসন্তানদের সঙ্গেও পৃথকভাবে এক আলোচনায় মিলিত হন তিনি। এইকর্মসূচি রূপায়ণে যে জেলাগুলি বিশেষ সাফল্যের নজির রেখেছে সেগুলির অনুকূলেশংসাপত্রও বন্টন করেন তিনি।

এই উপলক্ষেরাজস্থানের মুখ্যমন্ত্রী শ্রীমতী বসুন্ধরা রাজে তাঁর ভাষণে বলেন যে একটিগুরুত্বপূর্ণ কর্মসূচির সূচনা এবং অন্য আরেকটি প্রকল্পের প্রসার ও সম্প্রসারণেরআনুষ্ঠানিক ঘোষণার স্থান হিসেবে রাজস্থানকে বেছে নেওয়ার জন্য তিনি আনন্দিত। নারীক্ষমতায়নের লক্ষ্যে তাঁর রাজ্য সর্বদাই প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে সমর্থন জানিয়েযাবে বলে ঘোষণা করেন তিনি।

কর্মসূচিদুটির সূচনা ও ঘোষণা উপলক্ষে আয়োজিত এক বিশাল সমাবেশে ভাষণদানকালে শ্রী মোদী বলেনযে প্রযুক্তির কল্যাণে সমগ্র দেশের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়েছে ঝনঝুনুর। ‘বেটিবাঁচাও বেটি পড়াও’ আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ঝুনঝুনু জেলার সাফল্যেতিনি সন্তোষ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন যে এক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের কোনপ্রশ্নই উঠতে পারে না।

ছেলেদের মতোমেয়েরাও যাতে গুণগত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করার ওপর বিশেষজোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কন্যাসন্তান কোন বোঝা নয়, বরং তাঁরা নানাভাবেদেশকে গর্বিত ও সম্মানিত করেছে। এমনকি, কিছু কিছু ক্ষেত্রে তাঁদের সাফল্য ওপারদর্শিতা উল্লেখের দাবি রাখে।

শিশুদেরউপযুক্ত পুষ্টির ওপরও জোর দেন শ্রী মোদী। তিনি বলেন, নারী ও শিশুদের জীবনে একবিশেষ ইতিবাচক পরিবর্তনের সূচনা করেছে ‘মিশন ইন্দ্রধনুষ’ কর্মসূচিটি।

PG/SKD/DM/