Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জাতীয় প্রযুক্তি দিবসে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রধানমন্ত্রীর


জাতীয় প্রযুক্তি দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

এক বার্তায় তিনি বলেছেন, “জাতীয় প্রযুক্তি দিবসে নাগরিকদের অভিনন্দনজানাই।

দেশের সকল নাগরিকদের, বিশেষত বিশিষ্ট বিজ্ঞানী এবং প্রযুক্তি বিষয়ে উৎসাহী সকলকে জাতীয় প্রযুক্তি দিবস উপলক্ষে আমার শুভেচ্ছা জানাই। আসুন, আমরা আমাদের প্রাত্যহিক জীবনে আরও বেশি করে প্রযুক্তির প্রয়োগ ও ব্যবহার সম্ভব করে তুলি এবং সমাজে এক ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে উন্নততর প্রযুক্তি ব্যবহারে উৎসাহী হয়ে উঠি। জয় জওয়ান, জয় কিষাণ, জয় বিজ্ঞান।”

প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা দেখা যাবে এখানে : pic.twitter.com/FKAc19snpS

— NarendraModi (@narendramodi) May 11, 2016.

PG/SKD/DM/2016