Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জাতীয় বিজ্ঞান দিবসে স্যার সি ভি রামনের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


জাতীয় বিজ্ঞান দিবসে বিজ্ঞানী ও বিজ্ঞান প্রেমীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই প্রসঙ্গে, বিজ্ঞান জগতে বিশেষ অবদানের নজির সৃষ্টিকারী ভারতীয় বিজ্ঞানী স্যার সি ভি রামনের কথাও স্মরণ করেছেন তিনি। এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “জাতীয় বিজ্ঞান দিবসে বিজ্ঞানী ও বিজ্ঞান প্রেমীদের অভিনন্দন জানাই। গবেষণা ও উদ্ভাবনী শক্তির বিকাশ আমাদের দেশে উত্তরোত্তর প্রসার লাভ করুক – এই কামনা করি।

বিজ্ঞানের ক্ষেত্রে স্যার সি ভি রামনের স্থায়ী ও সমৃদ্ধ অবদানের কথাও আজ আমরা স্মরণ করছি বিশেষ গর্বের সঙ্গে”।

PG/SKD/SB