Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জাতীয় ভোটদাতা দিবসে জনগণকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাতীয় ভোটদাতা দিবস উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেছেন :

“জাতীয় ভোটদাতা দিবসের শুভেচ্ছা। স্থানীয়, রাজ্য ও জাতীয় পর্যায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অব্যর্থভাবে অংশগ্রহণের মাধ্যমে আমাদের গণতন্ত্রকে আরও মজবুত করে তোলার লক্ষ্যে এই দিনটি আমাদের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করে। আপনাদের সকলের এরকম অংশগ্রহণ এক নতুন ভারত গঠনে সুদূরপ্রসারী হয়ে উঠবে।

আমি বিশেষ করে, তরুণ প্রজন্মের বন্ধুদের যাঁরা এখনও ভোটদাতা হিসেবে নিজেদের নাম নথিভুক্ত করেননি, তাঁদের নাম নথিভুক্তিকরণের ব্যাপারে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতনতা গড়ে তোলার অনুরোধ জানাই। প্রতিটি ভোট আমাদের গনতন্ত্রের বন্ধনকে আরও সুদৃঢ় করে।”

CG/BD/DM