পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি, ২০১৫ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বেঙ্গালুরুস্থিত জাতীয় মানসিক স্বাস্থ্য ও স্নায়ু বিজ্ঞান প্রতিষ্ঠানের সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে স্নাতক স্তরের ছাত্রছাত্রীদের করুণার সঙ্গে রোগীদের চিকিৎসার আহ্বান জানিয়ে মানসিক স্বাস্থ্য নিয়ে সমাজে যে কুসংস্কার রয়েছে তা নির্মূল করতেও উদ্যোগী হতে বলেন। সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত বেঙ্গালুরুর বিভিন্ন বিদ্যালয়ের দরিদ্র বিদ্যালয় শিশুদের বিশেষ অতিথি হিসেবে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরকে ঐ বিদ্যালয় শিশুদের সঙ্গে মতবিনিময় করতে উৎসাহিত করে বলেন, বিদ্যালয় শিশুদের কাছে মতবিনিময়ের এই সুযোগ অনুপ্রেরণাদায়ক হয়ে উঠতে পারে। প্রধানমন্ত্রী স্নাতক স্তরের ছাত্রছাত্রীদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, তাদের সাফল্যের পিছনে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের অবদান রয়েছে। তিনি আরও বলেন, এদের সর্বাদাই লক্ষ্য হওয়া উচিৎ সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া শ্রেণীর কল্যাণে কাজ করে যাওয়া। এই লক্ষ্য অর্জনের মাধ্যমেই ছাত্রছাত্রীদের অন্তরের খুশি পূরণ হওয়া সম্ভব বলেও তিনি মন্তব্য করেন। এদের কাজ নিঃসন্দেহ কঠিন, একথা স্বীকার করে প্রধানমন্ত্রী আস্থা ব্যক্ত করেন যে, এদের শিক্ষা এবং সেবার মনোবৃত্তি নিজেদের ধার্য লক্ষ্য পূরণে সহয়তা করবে। প্রধানমন্ত্রী আরও বলেন, মানসিক রোগের ক্ষেত্রে কুসংস্কার প্রায়শই উপযুক্ত চিকিৎসা প্রদান ও পরিচর্যায় বাধার সৃষ্টি করে। মানসিক স্বাস্থ্যের বিষয়টি জ্ঞানের অভাব, সচেতনতার অভাব ও কুসংস্কার – এই তিনটি চ্যালেঞ্জের মুখোমুখী হয়। মানসিক স্বাস্থ্যের চিকিৎসা করা যেতে পারে এবং বৈজ্ঞানিক উপায়ে সুস্থ করে তোলাও সম্ভব। সাধারণ মানুষকে এ বিষয়টি উপলব্ধি করতে হবে। তিনি বলেন, মানসিক রোগাক্রান্তদের চিকিৎসার সময় চিকিৎসকদের দক্ষতা ও শিক্ষার পাশাপাশি বিশেষ করুণা প্রদর্শনেরও প্রয়োজনীয়তা রয়েছে। প্রধানমন্ত্রী ডিগ্রি অর্জনকারী ও স্নাতকোত্তর স্তরের সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানান। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সদানন্দ গৌড়া, শ্রী অনন্ত কুমার ও শ্রী জে.পি. নাড্ডা সহ কর্ণাটকের রাজ্যপাল শ্রী বাজুভাই বালা ও মুখ্যমন্ত্রী শ্রী সিদ্ধারামাইয়া উপস্থিত ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রী এখানে নিমহান্স-এর এম.আার-পেট কেন্দ্র উদ্বোধন করেন।
When you came here to study, it was not a decision of the mind but it was a decision of the heart: PM @narendramodi to students
— PMO India (@PMOIndia) February 18, 2015
I am sure the education you have received here will enable you to serve very well: PM @narendramodi to students
— PMO India (@PMOIndia) February 18, 2015
Some times when it comes to mental health, families don’t want to share it, fearing what others will say: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 18, 2015
We need to care for the patient scientifically: PM @narendramodi at NIMHANS convocation
— PMO India (@PMOIndia) February 18, 2015
What you have achieved today is due to your hardwork for sure but at the same time that of your families that sent you here with hopes: PM
— PMO India (@PMOIndia) February 18, 2015
We move ahead due to the efforts of so many people. We cannot ever forget those people: PM @narendramodi to students
— PMO India (@PMOIndia) February 18, 2015
You are in a sphere where you can give back a lot to society: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 18, 2015