Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জাতীয় রারবান মিশনের সূচনা করলেন প্রধানমন্ত্রী

জাতীয় রারবান মিশনের সূচনা করলেন প্রধানমন্ত্রী


রারবান মিশন’কে একগুচ্ছ উন্নয়ন প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে, এই কর্মসূচিটির লক্ষ্য হল, পল্লী অঞ্চলে শহরাঞ্চলের সুযোগ-সুবিধার সম্প্রসারণ।

আজ ছত্তিশগড়ের রাজনন্দগাঁও জেলার কুরুভাটে জাতীয় রারবান মিশন-এর আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী।

এই উপলক্ষে প্রদত্ত এক ভাষণে শ্রী মোদী বলেন, স্মার্ট নগরী গড়ে তোলার একটি পরিপূরক হিসেবে স্মার্ট পল্লী অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে এই কর্মসূচিটি। এর আওতায় যে একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের কাজ হাতে নেওয়া হবে তা এক অর্থনৈতিক কর্মপ্রচেষ্টার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। এরফলে, একদিকে যেমন গ্রামীণ এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে, অন্যদিকে সন্নিহিত অঞ্চলের সবকটি গ্রামেই জীবনযাত্রার মান নানা দিক থেকে উন্নত হয়ে উঠবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশ এখন উন্নয়নের এক নতুন দিশা অনুসরণ করছে। এর একটি দৃষ্টান্ত হল রারবান মিশনের কাজ নয়াদিল্লি থেকে নয়, শুরু হচ্ছে ছত্তিশগড়ের রাজনন্দগাঁও জেলার কুরুভাট থেকে। গ্রাম ও আদিবাসী মানুষের কাছে এখন পৌঁছে যাচ্ছে কেন্দ্রীয় সরকার।

উন্মুক্ত স্থানে প্রাকৃতিক কাজকর্ম থেকে নিজেদের এলাকাকে মুক্ত রাখার জন্য গ্রামবাসী সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

এর আগে অনুষ্ঠানস্থলে আয়োজিত একটি প্রদর্শনীও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। হস্তশিল্প সহ উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন কর্মসূচির নমুনা প্রদর্শনের ব্যবস্থা করা হয় ঐ প্রদর্শনীটিতে।

PG/SKD/SB