Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় সানে তাকাইচি’কে প্রধানমন্ত্রীর অভিনন্দন


নয়াদিল্লি, ২১ অক্টোবর, ২০২৫ 

 

জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শ্রীমতী সানে তাকাইচি’কে আজ আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। 
এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, “জাপানের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হওয়ায় সানে তাকাইচি আপনাকে হার্দিক অভিনন্দন। ভারত – জাপান বিশেষ কৌশলগত এবং বৈশ্বিক সহযোগিতাকে আরও মজবুত করতে আপনার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি। ভারত – প্রশান্ত মহাসাগরীয় এবং বৃহত্তর এলাকায় শান্তি, স্থিতাবস্থার স্বার্থে আরও ঘনিষ্ঠ সম্পর্ক অত্যন্ত জরুরি।
@takaichi_sanae”

****

SSS/AB/SB