পিএমইন্ডিয়া

জাপানের প্রধানমন্ত্রী শ্রী শিনজো আবে সাধারণ নির্বাচনে শ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিপুল বিজয়ে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছার জন্য তাঁকে ধন্যবাদ জানান। আজ ২৩ জানুয়ারী ২০১৯ জাপানের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দলের বিপুল বিজয়ের জন্য তাঁকে ফোন করেন।
উভয় নেতার মধ্যে কথাবার্তার সময় গত ৫ বছরে ভারত-জাপান দ্বিপাক্ষিক সম্পর্ক নিবিড় করার প্রসঙ্গটি ওঠে। শান্তি, প্রগতি এবং সমৃদ্ধির লক্ষে দু-দেশের মধ্যে বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক স্তরে অংশিদারিত্বের বিষয়ে উভয় নেতা আবারও অঙ্গীকার ব্যক্ত করেছেন।
আগামী মাসে ওসাকায় জি-২০ শীর্ষ সম্মেলনে দুই প্রধানমন্ত্রী সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন।
এবছরের শেষে পরবর্তী ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে-কে আমন্ত্রণ জানান।******
CG/CB/NS/… 23 May, 2019…