Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জাপান ওপেন ২০২৬-এর খেতাব জয়ের জন্য পিভি সিন্ধুকে প্রধানমন্ত্রীর অভিনন্দন


নতুনদিল্লি, ১৯ জুলাই, ২০২৬  

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভারতের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধুকে ‘জাপান ওপেন ২০২৬’-এ শিরোপা জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।  এর আগে অন্য কেউ এই সাফল্য অর্জন করেন নি, যা ঐতিহাসিক । শ্রী মোদী বলেছেন, পুরো টুর্নামেন্টে পিভি সিন্ধুর দৃঢ় সংকল্প ও অসাধারণ দক্ষতা প্রতিফলিত হয়েছে।  তিনি দেশের অগণিত তরুণ ক্রীড়াবিদকে খেলাধুলায় অংশ নিতে ও সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবেন।  
সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, 

ভারতীয় ব্যাডমিন্টনের এক ঐতিহাসিক মুহূর্ত! 

জাপান ওপেন ২০২৬ এ খেতাব জয়ের জন্য পিভি সিন্ধুকে অভিনন্দন।  পুরো টুর্নামেন্টে পিভি সিন্ধুর দৃঢ় সংকল্প ও অসাধারণ দক্ষতা প্রতিফলিত হয়েছে।  তিনিই প্রথম ভারতীয়, যিনি এই খেতাব জয় করলেন, ফলে এই সাফল্য নতুন মাত্রা যোগ করেছে। এর ফলে  দেশের অগণিত তরুণ ক্রীড়াবিদ খেলাধুলায় অংশ নিতে ও সাফল্য অর্জনে অনুপ্রাণিত হবেন। @Pvsindhu1

https://x.com/narendramodi/status/2078790599302619197?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2078790599302619197%7Ctwgr%5Ec6342e8a628439e0d72e33a908707ac0092e34ff%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2286349reg%3D3lang%3D1

 

  SC/CB