Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জার্মানির সঙ্গে রেলের বিষয়ে চুক্তি অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ রেলের বিভিন্ন কৌশলগত প্রকল্পের বাস্তবায়নের লক্ষ্যে ভারত ও জার্মানির মধ্যে সহযোগিতা বিষয়ক যৌথ ঘোষণাপত্রের বিষয়ে অবগত করা হয়েছে। এই ঘোষণাপত্র গত মাসে স্বাক্ষরিত হয়।

সুবিধাসমূহ :

এই যৌথ ঘোষণাপত্র অনুযায়ী, জার্মানির অর্থনৈতিক বিষয়ক ও শক্তি মন্ত্রক ভারতীয় রেলের জন্য একটি ব্যবস্থাপনা গড়ে তুলবে যেখানে রেল শিল্পের বিষয়ে সর্বশেষ অগ্রগতির তথ্যাদি আদানপ্রদান করা হবে। এছাড়া, বিশেষজ্ঞদের মধ্যে যৌথভাবে চিহ্নিত সহযোগিতামূলক প্রকল্পগুলি বাস্তবায়নের লক্ষ্যে বৈঠক, সম্মেলন আয়োজনের পাশাপাশি কারিগরি দক্ষতা পরিদর্শনের ব্যবস্থা করা হবে।

পটভূমি :

উচ্চগতিসম্পন্ন রেল, বর্তমান রেলপথের গতি বৃদ্ধি, রেলের স্টেশনগুলিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং রেলের পরিকাঠামোর আধুনিকীকরণের উদ্দেশে বিভিন্ন ক্ষেত্র চিহ্নিত করে রেল মন্ত্রক বিভিন্ন দেশের রেল সংস্থাগুলির সঙ্গে সমঝোতাপত্র/সহযোগিতামূলক সমঝোতা/প্রশাসনিক ব্যবস্থাপনা/যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করে।

এই সমঝোতাপত্র/সহযোগিতামূলক সমঝোতা/প্রশাসনিক ব্যবস্থাপনা/যৌথ ঘোষণাপত্রের মাধ্যমে প্রযুক্তির নির্দিষ্ট ক্ষেত্রের ওপর বিশেষজ্ঞরা, কারিগরি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন সহ নানা তথ্যের আদানপ্রদান ও সম্মেলন, কর্মশালা এবং প্রশিক্ষণ শিবিরের আয়োজন করতে পারবেন।

CG/CB/DM/…