Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জি-২০ শীর্ষ বৈঠকের অবসরে বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী

জি-২০ শীর্ষ বৈঠকের অবসরে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেখা করেন তুরস্কের প্রেসিডেন্ট মিঃ রিসেপ তাইপ এরডোগান-এর সঙ্গে। জি-২০ শীর্ষ বৈঠকের বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে মতবিনিময় হয়। ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘স্মার্ট সিটি’ কর্মসূচিতে পারস্পরিক সহযোগিতা্র প্রসার সহ অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রগুলি সম্পর্কে তাঁরা আলাপ-আলোচনা করেন। রপ্তানি নিয়ন্ত্রণ সংস্থায় ভারতের সদস্যপদকে সমর্থন জানানোর জন্য তুরস্কের প্রেসিডেন্টকে আবেদন জানান শ্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রসংঘের সংস্কার, পরমাণু শক্তিকে অসামরিক কাজে ব্যবহার এবং মহাকাশ ও কৃষি গবেষণা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্পর্কিত বিষয়গুলিও তাঁদের আলোচ্যসূচিতে স্থান পায়।

স্পেনের প্রধানমন্ত্রী মিঃ মারিয়ানো রাজয়-এর সঙ্গে সাক্ষাৎ করে সন্ত্রাস বিরোধী প্রচেষ্টায় সহযোগিতার বাতাবরণ গড়ে তোলার বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। রেলের আধুনিকীকরণ, প্রতিরক্ষা উৎপাদন, পুনর্নবীকরণযোগ্য জ্বালানি উৎপাদন এবং নৌ-নিরাপত্তা সম্পর্কেও তাঁরা মতবিনিময় করেন।

সৌদি আরবের রাজা সলমন বিন আব্দুল আজিজ-এর সঙ্গেও পৃথকভাবে আলোচনায় মিলিত হন শ্রী নরেন্দ্র মোদী।

PG/SKD/SB