Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জীবন রক্ষায় অসামান্য সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য ক্যাপ্টেন স্মিত মাচ্ছার-এর ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর


নতুন দিল্লি, ১ অক্টোবর ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের অসীম সাহসিকতা এবং অবিচল সংকল্পের ভূয়সী প্রশংসা করেছেন। গুরুতরভাবে আহত হওয়া সত্ত্বেও এবং চরম বিপদের মুখেও তিনি অন্যদের জীবন রক্ষায় এই সাহসিকতা ও সংকল্পের পরিচয় দিয়েছেন।

সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে শ্রী মোদী বলেন :

“ক্যাপ্টেন স্মিত মাচ্ছার একজন বীর।

চরম বিপদের মুখে এবং গুরুতরভাবে আহত হওয়া সত্ত্বেও, তিনি অন্যদের জীবন রক্ষায় অসীম সাহস ও অবিচল সংকল্পের পরিচয় দিয়েছেন।

তাঁর বীরত্ব শত শত মানুষের জীবন বাঁচাতে এবং এক বড় ধরনের বিপর্যয় এড়াতে সহায়তা করেছে।

ক্যাপ্টেন মাচ্ছারকে নিয়ে ভারত গর্বিত।

তাঁর দ্রুত আরোগ্য, নতুন উদ্যম ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি।”

https://x.com/narendramodi/status/2105469867390554194?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2105469867390554194%7Ctwgr%5E54deb1f8bd23bc1c09dd964df5660a8d227fd1cb%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasepage.aspx%3FPRID%3D2317401reg%3D3lang%3D1

 

SC/AB/DM