পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ একবৈঠকে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনারদের জন্য আরও এক কিস্তি মহার্ঘ ভাতা/মহার্ঘত্রাণ সহায়তা দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এ বছরের ১জুলাই থেকে অতিরিক্ত ২ শতাংশ হারে মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ সহায়তা পাবেনযথাক্রমে ৫০ লক্ষ ৬৮ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৫৪ লক্ষ ২৪ হাজারপেনশনভোগী।
এই অতিরিক্ত পরিমাণ মহার্ঘ ভাতা দিতে প্রতি বছর সরকারি কোষাগার থেকে ব্যয়হবে ৫,৬২২ কোটি ১০ লক্ষ টাকা। জুলাই, ২০১৬ থেকে ফেব্রুয়ারি, ২০১৭ – এই আট মাসেরজন্য সংশ্লিষ্ট খাতে অতিরিক্ত ব্যয়ের পরিমাণ দাঁড়াবে ৩,৭৪৮ কোটি ৬ লক্ষ টাকা।
PG/SKD/DM/