Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জ্বালানি ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সহযোগিতা প্রসারে চুক্তি ভারত ও সংযুক্ত আরব আমীরশাহীর মধ্যে : অনুমোদনকেন্দ্রীয় মন্ত্রিসভার


জ্বালানির ব্যবস্থাপনা ও সংরক্ষণ ক্ষেত্রে দক্ষতা ও উৎপাদন ক্ষমতা বাড়াতে ভারতের জাতীয় উৎপাদনশীলতা পরিষদ এবং সংযুক্ত আরব আমীরশাহীর আল এতিহাদ এনার্জি সার্ভিসের সঙ্গেইতিমধ্যেই স্বাক্ষরিত মউটিকে সোমবার অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে ভারত ওসংযুক্ত আরব আমীরশাহীর মধ্যে স্বাক্ষরিত এই মউটি সম্পর্কে বিস্তারিত আলোচনার পরতাতে সম্মতিদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উল্লেখ্য, জাতীয় উৎপাদনশীলতা পরিষদ হ’লকেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের শিল্প নীতি ও বিকাশ দপ্তরের আওতায় একটিস্বশাসিত সংস্থা।

মউ-এর শর্তঅনুসারে, যে বিষয়গুলিতে জাতীয় উৎপাদনশীলতা পরিষদ সহযোগিতার প্রসার ঘটাবে, তারমধ্যে রয়েছে – জ্বালানির হিসাব-নিকাশ, জ্বালানি শক্তি সম্পর্কে সংশ্লিষ্ট অডিটরদেরপ্রশিক্ষণ ও শংসাপত্র দানের ব্যবস্থা এবং জ্বালানি সম্পর্কিত চাহিদার বিষয়টিরদেখভাল।

অন্যদিকে, আলএতিহাদ এনার্জি সার্ভিসেসের পক্ষ থেকে যে যে বিষয়ে সহযোগিতা প্রসারের শর্ত রয়েছে,সেগুলি হ’ল – সংযুক্ত আরব আমীরশাহীতে যে সমস্ত অডিটর প্রকল্প স্থানে গিয়েহিসাব-নিকাশের কাজে যুক্ত থাকবেন, তাঁদের স্থানীয় ও আঞ্চলিকভাবে সহায়তাদান, ঐদেশেই জ্বালানি ক্ষেত্রের অডিটরদের প্রশিক্ষণ ও শংসাপত্র দানের জন্য স্থানীয় ওআঞ্চলিক পর্যায়ে সমস্ত রকম সহায়তাদান এবং সংযুক্ত আরব আমীরশাহীতে অবস্থিত শিল্পক্ষেত্রগুলির চাহিদা সংক্রান্ত বিষয়সমূহের সঠিক পরিচালনা ও ব্যবস্থাপনা সম্পর্কে সমস্তরকম পদক্ষেপ গ্রহণ।

দু’দেশের মধ্যেসম্পাদিত এই মউ-এর আওতায় দুবাই এবং পারস্য উপসাগরীয় দেশগুলির সহযোগিতা পরিষদেরসদস্য রাষ্ট্রগুলিতে জ্বালানি ক্ষমতা ও দক্ষতা বাড়ানোর বিশেষ সুযোগ লাভ করবে জাতীয়উৎপাদনশীলতা পরিষদ।

PG/SKD/SB