Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জ্বালানির দক্ষ ব্যবহার এবং পরিবেশসুরক্ষায় জাপানের নিডো, কেন্দ্রীয় অর্থ ও স্বাস্থ্য মন্ত্রক এবং এইম্‌স-এর মধ্যেমউ স্বাক্ষরের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার


দিল্লির এইম্‌স হাসপাতালে আইসিটি-ভিত্তিক একটি ‘গ্রিন হসপিটাল’প্রকল্প রূপায়ণেরলক্ষ্যে এক মউ স্বাক্ষরের প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবারপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে জাপানের নিউএনার্জি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (নিডো),কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অর্থনীতি বিষয় সংক্রান্ত দপ্তর, স্বাস্থ্য ওপরিবারকল্যাণ মন্ত্রক এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইম্‌স)-এরমধ্যে এই চুক্তি স্বাক্ষরের বিষয়টিতে সম্মতি দেওয়া হয়।

প্রস্তাবিত প্রকল্পটির মধ্যে রয়েছে সমীক্ষা, প্রাথমিক পরিকল্পনা, উৎপাদনও পরিবহণ, নির্মাণ ও সংস্থাপন ইত্যাদি। মউটি স্বাক্ষরিত হওয়ার দিন থেকে তা কার্যকরথাকবে ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত ।

এই প্রকল্পটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল জ্বালানি শক্তির দক্ষ ব্যবহার ওপরিবেশ সুরক্ষা। এজন্য প্রকল্পের আওতায় দিল্লির এইম্‌স-এ তথ্যপ্রযুক্তি-চালিত এক বিশেষ ব্যবস্থা গড়ে তোলা হবে।

PG/SKD/DM