Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জয়পুরে ফোরাম ফর ইন্ডিয়া প্যাসিফিক আইল্যান্ড কান্ট্রিস (এফ আই পি আই সি) সম্মেলনে প্রধানমন্ত্রীর সমাপ্তি ভাষণ

জয়পুরে ফোরাম ফর ইন্ডিয়া প্যাসিফিক আইল্যান্ড কান্ট্রিস (এফ আই পি আই সি) সম্মেলনে প্রধানমন্ত্রীর সমাপ্তি ভাষণ

জয়পুরে ফোরাম ফর ইন্ডিয়া প্যাসিফিক আইল্যান্ড কান্ট্রিস (এফ আই পি আই সি) সম্মেলনে প্রধানমন্ত্রীর সমাপ্তি ভাষণ

জয়পুরে ফোরাম ফর ইন্ডিয়া প্যাসিফিক আইল্যান্ড কান্ট্রিস (এফ আই পি আই সি) সম্মেলনে প্রধানমন্ত্রীর সমাপ্তি ভাষণ

জয়পুরে ফোরাম ফর ইন্ডিয়া প্যাসিফিক আইল্যান্ড কান্ট্রিস (এফ আই পি আই সি) সম্মেলনে প্রধানমন্ত্রীর সমাপ্তি ভাষণ


মান্যবরগণ,

আমাদের বিশ্বব্যাপী চ্যালেঞ্জ এবং আমাদের দ্বিপক্ষিক সহযোগিতা নিয়ে আপনারা যে চিন্তা ভাবনা ও পরামর্শ উপস্থাপিত করেছেন সেজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ| আপনাদের দৃষ্টিভঙ্গিসমূহ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ|

আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, আন্তর্জাতিক মঞ্চে আপনাদের সমস্ত উদ্বেগের পাশে আমরা বিশেষ সংবেদনশীল থাকব| আপনাদের প্রয়োজনীয়তা ও অগ্রাধিকারের ক্ষেত্র অনুসারে আমাদের দ্বিপক্ষিক সহযোগিতাকে আমরা রূপ দিতে চাই|

আমি আন্তর্জাতিক কিছু বিষয় নিয়ে আমার চিন্তা ভাবনা আপনাদের সঙ্গে ভাগ করতে চাই এবং আমাদের সহযোগিতার ক্ষেত্রেও কিছু পদক্ষেপের প্রস্তাব করছি|

বিশ্বের আবহওয়া পরিবর্তন আমাদের সবার সামনে স্পষ্টভাবে এক গভীর উদ্বেগের সৃষ্টি করেছে| এর মোকাবিলা করা ভারতের জাতীয় অগ্রাধিকারের ক্ষেত্র | আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির স্বাভাবিক প্রবৃত্তির মধ্য দিয়েই আমরা এই লক্ষ্য নির্ণয় করেছি| কিন্তু একই সঙ্গে আমরা আমাদের প্রজ্ঞাপূর্ণ স্বার্থ ও আমাদের গ্রহের ভবিষ্যতের প্রতি আমাদের অঙ্গীকারের ফলেও আমরা এটা করছি |

একারণেই, আমরা ২০২২ সালের মধ্যে পুনর্নবীকরণ শক্তির ক্ষেত্রে অতিরিক্ত ১৭৫ গিগাওয়াট শক্তি উৎপাদনের লক্ষ্য নিয়েছি| একমাত্র এক শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতার মধ্য দিয়েই এই জাতীয় উদ্যোগ সাফল্যের রূপ লাভ করতে পারে| এব্যাপারে লক্ষ্যসমূহ ও কার্বন নির্গমন হ্রাস করা নিয়ে আমরা যত বেশি আলোচনা করছি, তেমনি সমানভাবে আমাদের আলোকপাত করা উচিত ব্যয়-সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার ও যথেষ্ট অর্থের যোগানের উপর, যাতে প্রাকৃতিকভাবে ও সহজে পরিচ্ছন্ন শক্তির দিকে রুপান্তর সম্ভব হয় | অন্যথায়, অভিজ্ঞতা বলে যে, এই লক্ষ্য এক দুঃসাধ্য স্বপ্ন হয়ে থেকে যাবে| আমাদের জীবনযাপন ও আর্থিক ক্ষেত্রে আবহাওয়া পরিবর্তনের এই ক্রমবর্ধমান প্রভাবের সাথে মানিয়ে নেওয়ার জন্য মদত পেতে আমরা অবশ্যই সমান ভাবে চাইব এক বিশ্বজনীন অঙ্গীকার |

প্যারিসে অনুষ্ঠিত সিওপি ২১ থেকে যাতে এক সর্বাত্মক, ভারসাম্যযুক্ত ও সুষ্ঠু ফলাফল বেরিয়ে আসে এজন্য ভারত আপনাদের সঙ্গে এবং অন্যদের সঙ্গে কাজ করবে|
আপনাদের আগ্রহ আমাদের কন্ঠকে জোরালো করবে |

মান্যবরগণ,

আমার বক্তব্যের শুরুতেই আমি বলেছি, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের পুনর্গঠন বিশ্বের সর্বজনীন স্বার্থে দরকার এবং আরো সর্বব্যাপী ও সমতাপূর্ণ এক পৃথিবীর জন্য তা করা অত্যন্ত প্রয়োজন|

আমি আগেই বলেছি, সাধারণ পরিষদের সভাপতি যে খসড়া উত্থাপন করেছেন, সাধারণ পরিষদের ৭০ তম অধিবেশনে আলোচ্য বিষয় হিসেবে ও আলোচনার উপসংহারে উপনীত হওয়ার জন্য একেই ভিত্তি করতে ওই খসড়াকে আমাদের শীঘ্র প্রনয়ন করা উচিত |

মান্যবরগণ,

আমি আগেই বলেছি, আপনারা বিশাল সমুদ্র পরিবেষ্টিত রাষ্ট্রসমূহ | সুস্থিতভাবে আমাদের সমুদ্রের পূর্ণ সম্ভাবনার সদ-ব্যবহারের জন্য আমরা আপনাদের সঙ্গে কাজ করতে আগ্রহী|

এই অঞ্চলে একটি সুস্থিত উপকুল ও মহাসাগর গবেষণা সংস্থা প্রতিষ্ঠা করতে পারলে এবং দ্বীপ রাষ্ট্রগুলোকে নিয়ে বিভিন্ন সমুদ্র জীববিদ্যা গবেষণা কেন্দ্রগুলোর একটি পারস্পরিক সংযোগ স্থাপন করতে পারলে আমরা খুশি হব | আমরা এখনই তা শুরু করতে পারি ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে গবেষনামূলক ও দক্ষতা বৃদ্ধির যৌথ কার্যক্রমের মাধ্যমে |

২০১৬ সালে নয়াদিল্লিতে “মহাসাগর অর্থনীতি এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রসমূহ” শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন করার জন্যও আমরা প্রস্তাব দিচ্ছি| ১৪ টি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশের আধিকারিকগণ এবং স্বাধীন বিশেষজ্ঞ অতিথিগনকে আতিথেয়তার সুযোগ পেলে আমরা আনন্দিত হব|

ভারতীয় নৌ-সেনা ভারত মহাসাগরের দ্বীপ রাষ্ট্রগুলিকে বিশেষ করে উপকূলে নজরদারি এবং জলসম্পদের সমীক্ষার ক্ষেত্রে সরাসরি সহায়তা ও দক্ষতার বিকাশে সহায়তা দিয়েছে | এই সহায়তার ফলে তারা তাদের সামুদ্রিক সীমা অঞ্চলকে উত্তম উপলব্ধি করতে এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলের(ই ই জেড)সুরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে পেরেছে | এধরনের সহায়তা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিত আমাদের সহযোগী দ্বীপ রাষ্ট্রদের প্রতি বাড়িয়ে দিতে আমরা প্রস্তুত থাকব |

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে ভারতীয় নৌবাহিনীর শুভেচ্ছা সফরের অপেক্ষায় আছি আমরা। নৌবাহিনীর জাহাজগুলি স্বাস্থ্য শিবির হিসাবে কাজ করে দ্বীপরাষ্ট্রগুলিতে স্বাস্থ্য পরিষেবায় সাহায্য করতে পারে।

কেবলমাত্র মহাকাশ ও সমুদ্রের সাথেই নয়, দুদেশের মধ্যে গভীর সম্পর্কের সাথে জড়িয়ে রয়েছে আমাদের ভবিতব্য।

মহাকাশ প্রযুক্তি আমাদের ভূ-সম্পদ ও জল সম্পদের ভান্ডার – মৎসাঞ্চল, বন সম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু ও আবহাওয়া পরিবর্তন, বিপর্যয় মোকাবিলায় সহায়তা – খুঁজে বের করতে সহায়ক হতে পারে।

প্রশান্ত মহাসাগরীয় রাষ্ট্রপুঞ্জের কোন একটি দ্বীপে সমগ্র অঞ্চলের জন্য ‘মহাকাশ প্রযুক্তি প্রয়োক কেন্দ্র’ গড়ে তুলতে আমরা সহায়তা করতে পারি এবং মহাকাশ সংক্রান্ত প্রায়োগিক বিষয়ে, প্রয়োজন অনুযায়ী পাঠক্রম তৈরির মাধ্যমে আমাদের সহায়তা বাড়াতে পারি।

আমাদের মঙ্গল অভিযানের ক্ষেত্রে ফিজি সমর্থন অমূল্য। আমরা আশা করি যে, ভবিষ্যতে আমাদের অভিযানের জন্য টেলিমেট্রি, ট্রেকিং এবং কমান্ডের জন্য দ্বীপরাষ্ট্রগুলির কাছ থেকে সমর্থন অক্ষুন্ন থাকবে।

ক্রমবর্ধমান হারে আমরা প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হচ্ছি, কিন্তু মানুষের উপর এই বিপর্যয়ের প্রভাব আমরা কমাতে পারি।

মানব সম্পদ উন্নয়ন ও বিপর্যয়ের আগাম সতর্কতা সহ প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় দ্বীপরাষ্ট্রগুলির সামর্থ্য ক্ষমতা তৈরি করতে ভারত আনন্দের সাথে রাজি আছে।

সহযোগিতার ক্ষেত্রে মানব সম্পদের বিকাশ একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। দেশের ভবিষ্যৎ গড়ে তোলার চাইতে বেশি কার্যকরী সহযোগতিা অন্য কিছু হতে পারে না।

ভারতীয় কারীগরি ও অর্থনৈতিক সহযোগিতার প্রশিক্ষণের জন্য ফিজি পাবে ১১০টি স্লট এবং অন্য ১৩টি দেশের জন্য স্লটের সংখ্যা ১১৯ থেকে বাড়িয়ে ২৩৮ করা হবে।

এছাড়াও ভারতে কলেজ স্তরে শিক্ষার জন্য ১৩টি দেশের প্রতিটির জন্য দুটি করে বৃত্তি আমরা দেবো। অবশ্য ফিজির জন্য বর্তমানে দেওয়া ৩৩টি বৃত্তি জারি থাকবে।
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলির কূটনীতিবিদদের জন্য প্রশিক্ষন কর্মসূচি আরও সম্প্রসারিত করা হবে এবং এর অতিরিক্ত আমরা ব্যাঙ্গালুরুর বিশ্ব খ্যাত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট-এ দু-সপ্তাহের পাঠক্রমে অংশ নেওয়ার সুযোগ দিচ্ছি।

বিগত তিন বছরে, ৮টি দ্বীপরাষ্ট্রের ৪৩ জন গ্রামীন মহিলাকে সৌর ইঞ্জিনিয়ার হিসাবে প্রশিক্ষণ ভারত দিয়েছে। এখন আমরা ৭০ জন মহিলাকে সৌর ইঞ্জিনিয়ারকে প্রশিক্ষণ দিতে এবং ২৮০০টি বাড়িতে, প্রতিটি দ্বীপরাষ্ট্রের ২০০টি বাড়িতে, সৌর বিদ্যুতায়নে প্রতিজ্ঞাবদ্ধ। এরফলে মিলিয়ন ডলার মূল্যের কেরোসিনের খরচ বাঁচবে এবং মহিলাদের জীবিকার সংস্থান হবে।

আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে, আমরা প্রতিটি দ্বীপরাষ্ট্রে অন্তত একটি করে তথ্য-প্রযুক্তি ল্যাবরেটরি স্থাপন করবো। এরফলে স্থানীয় তথ্য-প্রযুক্তি পরিকাঠামোই শুধুমাত্র উন্নত হবে তা নয়, এর মাধ্যমে জনগণকে টেলি-মেডিসিন ও টেলি-এডুকেশন দেওয়ার বিষয়ে আমাদের প্রতিশ্রুতিও পূর্ণ করা যাবে।

বাণিজ্যকে আরও মজবুত করতে আরও উদ্যোগ নিতে আমরা প্রস্তুত। দিল্লিতে এফ আই পি আই সি’র বাণিজ্য অফিস খোলা ছাড়াও আমরা অতিক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ বিকাশে সহায়তা করতে পারি এবং নারকেল শিল্পে প্রক্রিয়াকরণের জন্য যন্ত্রাংশ কেনাকাটায়, চাল ও আখ-এর উৎপাদন বাড়াতে আমরা সহায়তা করবো।

আমরা ক্ষুদ্র ও উন্নয়নশীল দ্বীপ রাষ্ট্রসমূহের বিপণন ব্যবস্থার সুবিধার উন্নতিকরনে পদক্ষেপ নেব | আপনাদের দেশগুলোর স্বাস্থ্য পরিষেবার সক্ষমতার উন্নতিতে আমরা প্রয়াসী করব |

ভারত থেকে জেনেরিক ওষুধ বর্তমানে সরবরাহ হচ্ছে তৃতীয় দেশগুলোর মাধ্যমে, এর ফলে সেগুলোর দাম অনেক বেড়ে যায় | প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি ফার্মাসিউটিক্যাল উৎপাদন কেন্দ্র ও একটি বন্টন কেন্দ্র স্থাপনে আমরা প্রস্তুত আছি এবং এই প্রজেক্টটির জন্য লাইন অফ ক্রেডিট দিতেও আমরা আনন্দের সাথে প্রস্তাব করছি |

বিভিন্ন দেশের মধ্যে স্থায়ী সম্পর্ক রচনার শক্তিশালী ভিত্তি হলো মানুষে-মানুষের মধ্যে বন্ধন |

গত বছর আমরা প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর জন্য বৈদ্যুতিন ভিসা চালু করার কথা ঘোষণা করেছি | আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে, প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর জন্য শুভেচ্ছা-ভিসা দিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি |

আপনাদের দেশগুলোতে সংস্কৃতি, বিনোদন, সংবাদ, শিক্ষা সম্পর্কিত বিষয়ে ইংরেজি ও হিন্দি ভাষায় টেলিভিশন ও রেডিও অনুষ্ঠান উপহার দিতে পেরে ভারতের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা প্রসার ভারতী আনন্দিত | প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর সম্প্রচারকদের জন্য আগামী কয়েক মাসের মধ্যে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করারও প্রস্তাব নিয়েছে প্রসার ভারতী |

আপনাদের দেশ সমূহের বিশ্ববিদ্যালয় সমূহে বই-পুস্তক সরবরাহ করে এবং ই-লাইব্রেরি স্থাপন করার মধ্য দিয়ে আমরা সেখানে ভারত কেন্দ্র গঠনেও সহায়তা করব |

মান্যবরগণ,

স্বল্প সময়ের মধ্যে একত্রিত হয়ে আমরা দৃঢ় অগ্রগতি সাধন করতে পেরেছি | আমরা একসাথে হয়ে তুলে ধরছি সম্পর্কের মূল্যকে যা একে অন্যের প্রতি শুভেচ্ছা, সম্মান ও চিন্তার উপর ভিত্তির উপর দাঁড়িয়ে রয়েছে | এই অংশীদারী এটাও স্পষ্ট করে যে, পারস্পরিক স্বার্থ সংস্লিষ্ট সমস্যাসমূহ এবং বহু-মিশ্রিত স্বার্থগুলোকে জড়িয়ে সৃষ্ট উৎপাদক অংশীদারিত্বের সামনে ভৌগোলিক অবস্থান কোনো প্রাচীর হতে পারা না | ২১-শতকে এই অংশিদারিত্ব আমাদের সবার কাছে এক বিপুল প্রাসঙ্গিকতার ব্যাপার হয়ে উঠবে |

এই অংশীদারিত্বে আপনাদের মদত দেওয়ার অর্থ ভারতের কাছে বিরাট কিছু | আমরা একে সমতার অংশীদারি হিসেবে দেখছি, যা অনুরূপ আশা-আকাঙ্খার দ্বারা চালিত হয়েছে – যেখানে আমরা একত্রিত হওয়ার মাধ্যমে আমরা সবাই আরো সফল হতে পারব |

বসুধৈব কুটুম্বকম অর্থাৎ এক পৃথিবী – আমদের এই চিরন্তন বিশ্বাস থেকে এই আহ্বান গ্রথিত হয়েছে | এবং এই দৃঢ় প্রত্যয় থেকে যে আমাদের কাছে যা আছে তা সবার মধ্যে ভাগ করে নিলে আমরা প্রত্যেকে প্রত্যেককে সমৃদ্ধ করতে পারব এবং পৃথিবীকে আরো উত্তম বাসস্থান হিসেবে গড়ে তুলতে পারব |

আমাদের মধ্যে আপনাদেরকে পাওয়া আমাদের কাছে অত্যন্ত সম্মানের | আমি আশা করি আপনারা ভারতে সফর উপভোগ করতে পেরেছেন | আমরা আশা করি এই সফর আপনাদেরকে আবারো এখানে আসার জন্য অনুপ্রানিত করবে |

আপনাদের ধন্যবাদ |