Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ঝাড়সুগাদা বিমানবন্দরের নাম বদলে বীর সুরেন্দ্র সাই বিমানবন্দর করার ব্যাপারে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা


নতুন দিল্লিতে আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ওড়িশার ঝাড়সুগাদা বিমানবন্দরের নাম পরিবর্তন করে বীর সুরেন্দ্র সাই বিমানবন্দর, ঝাড়সুগাদা করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

প্রসঙ্গত, ওড়িশার বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ছিলেন বীর সুরেন্দ্র সাই। তাঁর নামে ঝাড়সুগাদা বিমানবন্দরের নতুন নামকরণ হবার ফলে ওড়িশা সরকারের অনেকদিনের দাবি পূরণ হবে। স্হানীয় মানুষও বহুদিন ধরেই চাইছিলেন এই বীর সৈনিকের নামে বিমানবন্দরের নামকরণ হোক। এই নামকরণের ফলে ওড়িশার এই বীর সৈনিকের অবদানকে প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব হবে।

CG/SSS/NS/…