Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ঝাড়খন্ডে বিনিয়োগ সংক্রান্ত আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনের সাফল্য কামনা করলেন প্রধানমন্ত্রী


ঝাড়খন্ডে আয়োজিত বিনিয়োগ সংক্রান্ত আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন ২০১৭’র সাফল্য কামনা করেশুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ঐ বার্তায় তিনি বলেছেন :

“@ ইনভেস্টঝাড়খন্ডেরসাফল্য কামনা করে শুভেচ্ছা জানাই। শীর্ষ সম্মেলনের আলোচনা ও মতবিনিময় ফলপ্রসূ হোকএবং ঝাড়খন্ডের বিকাশ ও অগ্রগতিতে অবদানের দৃষ্টান্ত স্থাপন করুক এই কামনা জানাই।

@ ইনভেস্টঝাড়খন্ড-এরমাধ্যমের যে বিনিয়োগের সূচনা হবে, তা ঐ রাজ্যের জনসাধারণের জন্য সুযোগ-সুবিধারপ্রসার ঘটানোর পাশাপাশি তাঁদের আশা-আকাঙ্খার বাস্তবায়নেও সাহায্য করবে বলে আমি আশাকরি।

ঝাড়খন্ডেরঅধিবাসীদের দক্ষতা ও সংকল্প এবং ঝাড়খন্ড সরকারের সক্রিয় উদ্যোগ ঐ রাজ্যে উন্নয়নেরএক রেকর্ড গড়তে চলেছে”।

PG/SKD/SB