Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

‘টাইম্‌স নাও’ অ্যামেজিং ইন্ডিয়ান অ্যাওয়ার্ড্‌স, ২০১৬ পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

‘টাইম্‌স নাও’ অ্যামেজিং ইন্ডিয়ান অ্যাওয়ার্ড্‌স, ২০১৬ পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী


শাসক শ্রেণীর ক্ষমতাসীন মানুষদের সম্পর্কেই ভারতে প্রচুর লেখালেখি হয়। কিন্তু যাঁরা নানা বাধা-বিপত্তি এবং প্রতিকূলতার মধ্যেও সংগ্রাম করে জীবনের মহান লক্ষ্য পূরণে সফল হয়েছেন, কিংবা সমাজের সেবা করে গেছেন তাঁদের সেরকমভাবে স্বীকৃতি দেওয়া হয় না। বর্তমান যুগে আমাদের দেশে যে শিক্ষক সমাজের দায়িত্বশীল সদস্য হিসেবে হাজার হাজার তরুণ ছেলেমেয়েকে গড়ে তুলেছেন, তাঁদের কথা সেভাবে বলা হয় না বা আমাদের নজরে আসে না। অন্যদিকে, বয়স ও অভিজ্ঞতায় অনেক দিক দিয়েই নবীন কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে অনেক সময়েই নানাভাবে মাতামাতি করা হয়। এ সমস্ত ঘটনা নিঃসন্দেহে দুঃখজনক।

‘টাইম্‌স নাও’ অ্যামেজিং ইন্ডিয়ান অ্যাওয়ার্ড্‌স, ২০১৬ প্রদানকালে এক অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। হাজার প্রতিকূলতার মধ্যেও যাঁরা সংগ্রামের মধ্য দিয়ে সাফল্যের নিদর্শন রেখেছেন, তাঁদের সম্মান জানানো হয় এই পুরস্কারের মাধ্যমে।

প্রধানমন্ত্রী বলেন, পুরস্কার বিজয়ীদের জীবনের চলার পথ ছিল উজ্জ্বল হীরকখণ্ডের মতো। তাঁদের জীবনে স্বীকৃতি ও প্রশংসা এসেছে অনেক অনেক পরে। সারা পৃথিবীতেই কৃতি ব্যক্তিদের জীবনে সাফল্য এসেছে ব্যক্তিগত ঘাত-প্রতিঘাত ও দুঃখ-কষ্টের মধ্য দিয়ে। কিন্তু তাঁরা অবদানের স্বাক্ষর রেখে গেছেন মানবসমাজে। প্রসঙ্গত, ভারতীয় ইতিহাস ও পুরাণের কথা উল্লেখ করে নানা দৃষ্টান্তও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

পরিশেষে, এই পুরস্কারের মাধ্যমে সফল ও কৃতি মানুষদের সম্মানিত করার জন্য ‘টাইম্‌স নাও’কে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। শুভেচ্ছা জানান পুরস্কার বিজয়ীদের জীবনে তাঁদের সাফল্যের জন্য।

PG/SKD/DM/S….14th January, 2016