Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

‘টার্গেট প্লাস কর্মসূচি ২০০৪-০৯’সম্পর্কে শীর্ষ আদালতের আদেশ রূপায়ণের সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার


২০০৬-এ দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালত ২০১৫-র ২৭অক্টোবর ‘টার্গেট প্লাস কর্মসূচি (টিপিএস) ২০০৪-০৯’ সম্পর্কে যে রায় দিয়েছিল, তারূপায়ণ করার প্রস্তাবে বুধবার সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এদিন অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। শীর্ষ আদালতেরএই রায়ের পরিপ্রেক্ষিতে টিপিএস-এর সঙ্গে ২,৭০০ কোটি টাকার রাজস্বের বিষয়টি যুক্তরয়েছে।

মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে যে সমস্ত রপ্তানিকারকদের পক্ষ থেকে ঐমামলাটি দায়ের করা হয়েছিল, তাঁদের সকলেই এর সুফল ভোগ করবেন বলে সরকারের ধারণা।‘টার্গেট প্লাস কর্মসূচি ২০০৫-০৬’ অবশ্য ইতিমধ্যেই আংশিকভাবে রূপায়িত হয়েছে। এরআওতায় যে সমস্ত দাবি খারিজ করে দেওয়া হয়েছিল, শীর্ষ আদালতের ঐ আদেশেরপরিপ্রেক্ষিতে তারও নিষ্পত্তি ঘটবে।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৬-এ পেশ করা ঐ আবেদনের পরিপ্রেক্ষিতে রপ্তানিপ্রসার ও উন্নয়নের লক্ষ্যে ‘টার্গেট প্লাস কর্মসূচি’ সম্পর্কে এই রায় ঘোষণা করেশীর্ষ আদালত ।

PG/SKD/DM/