পিএমইন্ডিয়া
টি২০ বিশ্বকাপজয়ী দৃষ্টিহীন ক্রিকেট খেলোয়াড়দের সঙ্গে আজ এক সাক্ষাৎকারে মিলিত হলেনপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
খেলোয়াড়দেরসঙ্গে আলাপচারিতাকালে এই বিশেষ সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রীভবিষ্যতে তাঁদের আরও বড় ধরণের সাফল্য কামনা করেন। খেলোয়াড়রা যেভাবে বিশেষ দক্ষতা ওমনোযোগের সঙ্গে বিশ্বকাপ খেলায় পারদর্শিতা দেখিয়েছেন, সেজন্য তাঁদের ভুয়সী প্রশংসাওকরেন তিনি।
প্রধানমন্ত্রীবলেন, দৃষ্টিহীন ভারতীয় ক্রিকেট দলের এই সাফল্য দেশের কোটি কোটি মানুষকে প্রেরণাযোগাবে এবং এক বিশেষ অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে দেশের দিব্যাঙ্গ সাধারণের কাছে।
নিজেদেরস্বাক্ষরিত একটি ব্যাট প্রধানমন্ত্রীকে উপহার দেন ক্রিকেট দলের সদস্যরা।প্রধানমন্ত্রীর হাতে তাঁরা তুলে দেন প্রধানমন্ত্রীর নাম লেখা একটি বল ও জার্সিও।
নিজের স্বাক্ষরকরা একটি ব্যাট ও বল বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলকে উপহার দেন প্রধানমন্ত্রী।
PG/SKD/SB