নতুন দিল্লি, ২৭ নভেম্বর, ২০২৫
টোকিওতে ২৫ তম গ্রীষ্মকালীন বধির অলিম্পিক ২০২৫-এ ভারতের অসাধারণ সাফল্যে আজ অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এক্স সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছেন :
“টোকিওতে ২৫ তম গ্রীষ্মকালীন বধির অলিম্পিক ২০২৫-এ ভারতের অসাধারণ সাফল্যের জন্য আমাদের ক্রীড়াবিদদের হার্দিক অভিনন্দন। ঐতিহাসিক সাফল্যের শিরোপা গড়ে এপর্যন্ত সর্বশ্রেষ্ঠ ৯ টি স্বর্ণ পদক সহ ২০ টি পদক জয় করে আমাদের ক্রীড়াবিদরা প্রমাণ করে দিয়েছেন সংকল্প ও নিষ্ঠাই অসাধারণ সাফল্যের পথ গড়ে দিতে পারে।
প্রতিটি ক্রীড়াবিদ, কোচ এবং সাপোর্ট স্টাফদের অভিনন্দন। সারা দেশ আপনাদের নিয়ে গর্বিত।”
SC/AB/SG
Heartiest congratulations to our Deaflympians for their extraordinary performance at the 25th Summer Deaflympics 2025 in Tokyo. With a historic best-ever medal tally of 20 medals including 9 Golds, our athletes have once again proven that determination and dedication can lead to… pic.twitter.com/J6O7iNC4ps
— Narendra Modi (@narendramodi) November 27, 2025