Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ডঃ বিআর আম্বেদকরের ১২৫তম জন্মবার্ষিকী : ‘গ্রামোদয় থেকে ভারত উদয়’ অভিযানের সূচনা করলেন প্রধানমন্ত্রী

ডঃ বিআর আম্বেদকরের ১২৫তম জন্মবার্ষিকী : ‘গ্রামোদয় থেকে ভারত উদয়’ অভিযানের সূচনা করলেন প্রধানমন্ত্রী

ডঃ বিআর আম্বেদকরের ১২৫তম জন্মবার্ষিকী : ‘গ্রামোদয় থেকে ভারত উদয়’ অভিযানের সূচনা করলেন প্রধানমন্ত্রী


ভারতীয় সংবিধানের রূপকার বাবা সাহেব আম্বেদকরের ১২৫তম জন্মবার্ষিকীতে ‘গ্রামোদয় থেকে ভারত উদয়’ অভিযানের সূচনা করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

বাবা সাহেব আম্বেদকরের জন্মস্থান মহু-তে গিয়ে তাঁর স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। বাবা সাহেবের প্রতিমূর্তিতে পুষ্পার্ঘ্যও অর্পণ করেন প্রধানমন্ত্রী। ঐ গ্রামেই পরে এক জনসভায় ‘গ্রামোদয় থেকে ভারত উদয়’ অভিযানের সূচনা করে প্রধানমন্ত্রী বলেন, আজকের এই বিশেষ দিনটিতে মহু-তে আসতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন। সমাজে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে ডঃ আম্বেদকরের জেহাদ ও সংগ্রামের কথাও স্মরণ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সকল মানুষের মধ্যে সমতা ও মর্যাদার দাবিতে সারা জীবন আন্দোলন করে গেছেন বাবা সাহেব আম্বেদকর।

‘গ্রামোদয় থেকে ভারত উদয়’ অভিযানের সূচনা করে প্রধানমন্ত্রী বলেন, এ বছর ১৪ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত গ্রামোন্নয়নের কাজে বিশেষ দৃষ্টি দেওয়া হবে। এ বছরের কেন্দ্রীয় বাজেট দেশের গ্রামাঞ্চল ও কৃষিজীবী মানুষের কল্যাণে উৎসর্গ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। শ্রী মোদী বলেন, উন্নয়নপ্রচেষ্টায় পল্লী উন্নয়নের ওপর সবসময়ই বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন।

কেন্দ্রীয় সরকার গৃহীত বিভিন্ন উন্নয়নমুখী পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মাত্র এক হাজার দিনের মধ্যে দেশের ১৮ হাজার গ্রামে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়া হচ্ছে। GARV– এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে এই কাজের প্রগতি ও অগ্রগতির যাবতীয় তথ্য পাওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, গ্রামগুলির মধ্যে ডিজিটাল সংযোগ গড়ে তোলা একান্ত জরুরি।

কৃষকদের আয় ও উপার্জন দ্বিগুণ করে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টার কথাও প্রধানমন্ত্রী তুলে ধরেন তাঁর বক্তব্যে। তিনি বলেন, পল্লী অঞ্চলের অধিবাসীদের ক্রয়ক্ষমতা বৃদ্ধির মধ্য দিয়েই ক্ষমতায়ন ঘটতে পারে ভারতীয় অর্থনীতির। পঞ্চায়েতি রাজ সংস্থাগুলিকে আরও শক্তিশালী ও কর্মচঞ্চল করে তোলার সপক্ষেও মত প্রকাশ করেন শ্রী নরেন্দ্র মোদী।

PG/SKD/DM/S