Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ডঃ বি আর আম্বেদকর স্মারক মুদ্রা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ডঃ বি আর আম্বেদকরের ১২৫তম জন্মবার্ষিকী পালনের অঙ্গ হিসেবে দুটি স্মারক মুদ্রা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ১০ টাকা এবং ১২৫ টাকা মূল্যের এই দুটি মুদ্রা প্রকাশিত হল বাবাসাহেব আম্বেদকরের মহাপরিনির্বাণ দিবসে।

এই উপলক্ষে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, মুষ্টিমেয় এমন কিছু ব্যক্তি রয়েছেন যাঁরা তাঁদের মৃত্যুর ৬০ বছর পরেও জনমানসে সদা জাগ্রত থাকেন। ভারতের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে ডঃ আম্বেদকরকে যখন আমরা স্মরণ করি, তাঁর দূরদর্শিতা এবং অন্তর্ভুক্তির লক্ষ্যে তাঁর দৃষ্টিভঙ্গিকে আমরা শ্রদ্ধা না জানিয়ে পারি না।

প্রধানমন্ত্রী বলেন, সামাজিক ন্যায়-বিচারের ক্ষেত্রে তাঁর অবদান আজ সর্বজন স্বীকৃত। কিন্তু তাঁর অর্থনৈতিক চিন্তাভাবনা ও দর্শন আজও মানুষ পুরোপুরি উপলব্ধি করতে পারেননি। তাই,এই বিষয়টিও আমাদের ভালোভাবে বুঝতে হবে। ডঃ আম্বেদকর এবং ভারতীয় সংবিধান সম্পর্কে দেশে সর্বদাই আমরা আলোচনা করে থাকি। ২৬ নভেম্বর সংবিধান দিবস পালন তারই একটি দৃষ্টান্ত।

নারীর ক্ষমতায়ন, ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, অর্থ ও শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ডঃ আম্বেদকরের চিন্তাভাবনার সপ্রশংস উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

দুই কেন্দ্রীয় মন্ত্রী – শ্রী অরুণ জেটলি এবং শ্রী থাওয়ার চাঁদ গেহলত-ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

PG/SKD/DM/S