Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী


নতুন দিল্লি, ৬ জুলাই, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন। তাঁকে স্মরণ করলেন একজন বিশিষ্ট দেশ-নির্মাতা, প্রখ্যাত শিক্ষাবিদ এবং দূরদর্শী নেতা হিসেবে, যিনি তাঁর জীবন উৎসর্গ করেছিলেন ভারতের ঐক্য, মর্যাদা ও অগ্রগতির জন্য।

প্রধানমন্ত্রী বলেন যে, শিক্ষা, শিল্পোন্নয়ন এবং জাতীয় সংহতিতে ডঃ মুখার্জীর অবিস্মরণীয় অবদান প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে। শ্রী মোদী বলেছেন, “ভারত যখন ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে এগিয়ে চলেছে, ডঃ মুখার্জীর দূরদৃষ্টি এবং আদর্শ দেশের পথপ্রদর্শক শক্তি হয়ে থাকবে”। 

প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন:

আজ ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তীতে, আমি প্রণাম জানাই ভারতের সর্বশ্রেষ্ঠ দেশ নির্মাতাকে, যাঁর জীবন সংজ্ঞায়িত হয়েছে পাণ্ডিত্য, সাহস এবং দেশ সেবায় অবিচল নিষ্ঠার দ্বারা। তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন ভারতের ঐক্য, মর্যাদা এবং অগ্রগতির স্বার্থে। 

ডঃ মুখার্জীর অবদান ছিল বিভিন্ন ক্ষেত্রে। তিনি ছিলেন একজন বিশিষ্ট চিন্তাবিদ এবং শিক্ষাবিদ, যিনি উদ্ভাবন এবং ভবিষ্যতের প্রয়োজনীয় শিক্ষায় সাহায্য করেছিলেন। শিল্পমন্ত্রী হিসেবে তিনি শিল্প ক্ষেত্রে স্বনির্ভরতার ভিত গড়ে ছিলেন। পাশাপাশি নিশ্চিত করেছিলেন যাতে চিরাচরিত ক্ষেত্রগুলি এবং জীবিকার বিকাশ ঘটে। বাংলার মন্বন্তরের সময়ে তাঁর মানবিক প্রয়াসে প্রতিফলিত হয় দুর্গতদের জন্য তাঁর গভীর সহমর্মিতা। সবার উপরে ভারতের ঐক্য ও সংহতির জন্য তাঁর অদম্য অঙ্গীকার অনুপ্রেরণা হয়ে থেকে গেছে। 

আমরা যখন বিকশিত ভারতের লক্ষ্যে যাত্রা করছি তাঁর আদর্শ আমাদের পথকে আলোকিত করছে। বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন – 
https://x.com/narendramodi/status/2073963854653247768?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2073963854653247768%7Ctwgr%5E495b6a93a51b6cd82c7af98d0bd1301aecd00820%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2281489reg%3D3lang%3D1

 

SC/AP/SKD