Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ডাক ক্ষেত্রে ভারত-জাপান সহযোগিতা সমঝোতায় কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন


নতুন দিল্লীতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৃহস্পতিবারের (৬ ডিসেম্বর) বৈঠকে ডাক ক্ষেত্রে ভারত-জাপান সহযোগিতা সংক্রান্ত সমঝোতাপত্রে কর্মপরবর্তী অনুমোদন জানানো হল। এই সমঝোতার ফলে দু’দেশের ডাক পরিষেবা ক্ষেত্রে উন্নতি ও সহযোগিতা বৃদ্ধি পাবে।

এই সহযোগিতামূলক সমঝোতাপত্র স্বাক্ষরের ফলে ডাক সংক্রান্ত নীতির ক্ষেত্রে দুটি দেশ নিজ নিজ অভিজ্ঞতা-ভিত্তিক তথ্য আদান-প্রদান করতে পারবে। দুই দেশের যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে বিশেষ বিশেষ ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিয়ে যেতে ডাক পরিষেবা সংক্রান্ত তথ্য আদান-প্রদান ব্যবস্থা স্থাপন করা হবে। এছাড়া, এই সমঝোতা স্বাক্ষরের ফলে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে দু’দেশের মধ্যে আলাপ-আলোচনার পথ সুগম হবে।

SSS/SC/DM/…