Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ডাল, ভোজ্যতেল ও তৈলবীজ সংক্রান্ত সরকারি আদেশের সময়সীমা বৃদ্ধি


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ ডাল, ভোজ্য তেল ও তৈল বীজের বণিজ্য সংক্রান্ত অত্যাবশ্যকীয় পণ্য আইনের আওতায় সুনির্দিষ্ট আদেশটির মেয়াদ ২০১৫’র পয়লা অক্টোবর থেকে ২০১৬, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আরও এক বছরের জন্য বাড়িয়ে দিয়েছেন। এর ফলে, এই সমস্ত অত্যাবশ্যকীয় পণ্যের বাণিজ্য নিয়ন্ত্রণ করা রাজ্যগুলির পক্ষে আরও সহজতর হয়ে উঠবে এবং ১৯৫৫ সালের অত্যাবশ্যকীয় পণ্য আইন মোতাবেক রাজ্যগুলি প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করতে পারবে।

উল্লেখ্য, অত্যাবশ্যকীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং তার যোগান সুলভ করে তুলতে সরকার বেশ কিছু ব্যবস্থাও গ্রহণ করেছে। বিশেষ করে, ডাল ও পেঁয়াজের ক্ষেত্রে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করতে সরকার বিশেষভাবে সচেষ্ট। ডাল রপ্তানির ওপর একদিকে যেমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, অন্যদিকে তেমনই ডাল আমদানির বিষয়টিকেও নিঃশুল্ক রাখা হয়েছে। দেশের বাজারে ডালের যোগান আরও সুলভ করে তুলতে ৫ হাজার টন বিউলি এবং ৫ হাজার টন অড়হর ডাল আমদানির নির্দেশ দেওয়া হয়েছে। এই সমস্ত পণ্য খুব শীঘ্রই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে এবং এর ফলে মূল্য পরিস্থিতিরও উন্নতি ঘটবে।

PG/SKD/SB/S