Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ডিজিটাল পদ্ধতিতে লেনদেনের ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী : ব্রহ্ম কুমারী প্রতিষ্ঠানের ৮০তম বার্ষিক সম্মেলনে ভাষণদিলেন তিনি

ডিজিটাল পদ্ধতিতে লেনদেনের ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী : ব্রহ্ম কুমারী প্রতিষ্ঠানের ৮০তম বার্ষিক সম্মেলনে ভাষণদিলেন তিনি


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রবিবার এক ভিডিও কনফারেন্সের মাধ্যমেব্রহ্মা কুমারী প্রতিষ্ঠানের ৮০তম বার্ষিক অনুষ্ঠানে ভাষণ দিলেন।

এই আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব ও সম্মেলনে দেশ-বিদেশ থেকে আগতপ্রতিনিধিদের স্বাগত জানান প্রধানমন্ত্রী। তিনি শ্রদ্ধা নিবেদন করেন ব্রহ্ম কুমারীঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পুরুষ দাদা লেখরাজের উদ্দেশে। দাদি জানকিজিরওবিশেষ প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি তাঁকে এক প্রকৃত কর্মযোগী বলে বর্ণনাকরেন। শতবর্ষজীবি হয়েও তিনি নিরন্তর সমাজ সেবার কাজে নিবেদিত প্রাণ ।

সৌরশক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে ব্রহ্মা কুমারী প্রতিষ্ঠানের কর্মপ্রচেষ্টারবিশেষ প্রশংসা করেন শ্রী নরেন্দ্র মোদী। দুর্নীতি দমনে ডিজিটাল পদ্ধতিতে লেনদেনেরপ্রসারের ওপর বিশেষ জোর দেন তিনি।

স্বচ্ছ ভারত এবং এলইডি বাল্বের ব্যবহার সহ বিভিন্ন বিষয়ের ওপর বক্তব্যরাখেন প্রধানমন্ত্রী। এই সমস্ত কর্মসূচির সুফলগুলিও ব্যাখ্যা করেন তিনি ।

PG/SKD/SB