পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার ড্রাগের চাহিদা হ্রাস এবংনার্কোটিক ড্রাগ বা নেশাজাত ওষুধ, সাইকোট্রপিক সামগ্রী বা মস্তিষ্ককেতন্দ্রাচ্ছন্ন করার সামগ্রী, প্রিকারসর রাসায়নিকের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ ওসংশ্লিষ্ট বিষয়ে ভারত ও নেপালের মধ্যে সমঝোতা স্মারক (মউ) স্বাক্ষরের অনুমোদন দিল|
ড্রাগ সংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের মধ্যেকার সহযোগিতার ক্ষেত্রগুলোকেতালিকাভুক্ত করবে এই মউ| তাছাড়া এই মউ দুই দেশের মধ্যে তথ্য আদান-প্রদানেরপ্রক্রিয়াকে এবং যে কর্তৃপক্ষ মউ রূপায়ণ ও তথ্য আদান-প্রদানের দায়িত্বে থাকবে, সেইউপযুক্ত কর্তৃপক্ষকে সুনির্দিষ্ট করবে|
ড্রাগ সংশ্লিষ্ট বিষয়ে এই সহযোগিতার ফলে দুই দেশের মধ্যে নার্কোটিক ড্রাগ, সাইকোট্রপিকসামগ্রী, প্রিকারসর রাসায়নিকের অবৈধ অনুপ্রবেশ দমন করা যাবে বলে আশা করা যাচ্ছে|
এই মউ-এর ফলেসংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে বিষয়গুলোতে প্রচেষ্টা গ্রহণ করবে, তা হচ্ছে:–
(১) নার্কোটিকড্রাগ, সাইকোট্রপিক সামগ্রী, প্রিকারসর রাসায়নিকের অবৈধ অনুপ্রবেশকে কার্যকরভাবেমোকাবিলা করার দৃষ্টিভঙ্গি থেকে পারস্পরিক সহযোগিতাকে উন্নত করবে এবং প্রতিরোধ, সচেতনতা, শিক্ষা, সামাজিককর্মসূচি, চিকিত্সা ও পুনর্বাসনের মাধ্যমে ড্রাগের চাহিদা হ্রাসে সহযোগিতা করবে|এবং
(২) ড্রাগ সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর, প্রযুক্তিগত এবং সাধারণ বিষয় সম্বলিতবিভিন্ন তথ্যের আদান-প্রদান করবে এবং নার্কোটিক ড্রাগ, সাইকোট্রপিক সামগ্রী, প্রিকারসর রাসায়নিকের অবৈধঅনুপ্রবেশ দমনের ক্ষেত্রে বর্তমান আইন, বিধি, প্রক্রিয়া, সর্বোত্তম প্রয়াস ও পদ্ধতিএবং বর্তমান আইনের আরও সংশোধনী নিয়ে নিজেদের কাছে থাকা লেখালেখি ও রচনার আদানপ্রদান করবে|
পৃথিবী জুড়ে ড্রাগের চোরাচালান প্রতিরোধে যে প্রচেষ্টা শুরু হয়েছে, ভারতসর্বদাই তাকে সমর্থন জানিয়ে আসছে| এক্ষেত্রে সংযুক্ত রাষ্ট্রসংঘ এবং বিভিন্নবহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক উদ্যোগে সক্রিয় অংশ গ্রহণ করছে ভারত| নার্কোটিক ড্রাগনিয়ে সংযুক্ত রাষ্ট্রসংঘের সমঝোতার ভাবনা অনুযায়ী প্রতিবেশী দেশগুলোর সঙ্গে এবংআমাদের দেশে ড্রাগের সমস্যা নিয়ন্ত্রণের বিষয়ে যে দেশগুলোর প্রত্যক্ষ প্রভাবরয়েছে, তাদের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি/মউ করার প্রচেষ্টা চলছে| বিভিন্ন দেশেরসঙ্গে ইতোমধ্যেই এ ধরনের দ্বিপাক্ষিক চুক্তি/মউ করা হয়ে গেছে| নেপালের সঙ্গে এইপ্রস্তাবিত মউ ড্রাগ সংশ্লিষ্ট বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতার জন্য এ ধরনেরই একটিউদ্যোগ |
SK/ A.D..