পিএমইন্ডিয়া
ঢাকায় জঙ্গি হানায়প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এক বার্তায় তিনি বলেছেন, “ঢাকায় এই হামলার ঘটনায় ব্যথা ও বেদনা প্রকাশের কোন ভাষা খুঁজে পাচ্ছি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করে এই নিন্দনীয় হামলার কঠোর ধিক্কার জানিয়েছি আমি।
এই দুঃখের মুহূর্তে বাংলাদেশের ভাই-বোনদের সঙ্গেই রয়েছে ভারত।
শোকসন্তপ্ত পরিবারগুলির সমব্যথী আমিও। যাঁরা এই ঘটনায় আহত হয়েছেন, তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠুন এই প্রার্থনা জানাই।”
PG/SKD/DM
The attack in Dhaka has pained us beyond words. I spoke to PM Sheikh Hasina & strongly condemned the despicable attack.
— Narendra Modi (@narendramodi) July 2, 2016
India stands firmly with our sisters & brothers of Bangladesh in this hour of grief.
— Narendra Modi (@narendramodi) July 2, 2016
My thoughts are with the bereaved families. I pray that those who are injured recover quickly.
— Narendra Modi (@narendramodi) July 2, 2016