Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

তথাকথিত‘গো-রক্ষক’দের ভূমিকায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ প্রধানমন্ত্রীর : এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেনতিনি


তথাকথিতগো-রক্ষকদের কার্যকলাপে বিরক্তি ও অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদী। তিনি বলেছেন, গো-রক্ষার নামে তারা ব্যবসা চালাচ্ছে। গো-রক্ষকেরভেক্‌ ধরে তারা মানুষকে হত্যা করতেও দ্বিধা করে না। তাই এই ধরনের অপরাধীদেরবিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার, MyGov নামে সরকারেরঅনলাইন মঞ্চের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে অভিনব ‘টাউন হল’ ভাষণে প্রধানমন্ত্রী এইধরনের অপরাধীদের একটি তালিকা প্রস্তুত করার জন্য আর্জি জানিয়েছেন রাজ্য সরকারগুলিরকাছে। প্লাস্টিকের মতো অখাদ্য ভোজন করে গরুরা যেভাবে মারা যাচ্ছে তার কথা উল্লেখকরে তিনি যাঁরা এই প্রাণীটির কল্যাণাকাঙ্ক্ষী তাঁদের কাছে এই মর্মে আবেদন জানান যেপ্লাস্টিক যাতে কোনভাবেই গো-খাদ্যের সঙ্গে না মিশে যায় তা নিশ্চিত করার জন্য তাঁরাযেন বিশেষ উদ্যোগ গ্রহণ করেন।

সুপ্রশাসনও পরিচালন, বিদেশ নীতি এবং অংশগ্রহণ ও প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র সহ বিভিন্নপ্রশ্নের এদিন উত্তর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যদি নাগরিকরা মনে করেন যেশুধুমাত্র ভোটদানের মধ্যেই তাঁদের ভূমিকা সীমাবদ্ধ, তাহলে গণতান্ত্রিক শক্তিপূর্ণতা লাভ করতে পারে না। অংশগ্রহণকারী ও প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রেরঅপরিহার্যতার কথাও তুলে ধরেন তিনি। শ্রী মোদী বলেন, সরকারি নীতি গ্রহণ করা যেমনগুরুত্বপূর্ণ, সমানভাবে গুরুত্বপূর্ণ তাররূপায়ণ দেশের শেষ প্রান্ত পর্যন্তযাতেপৌঁছে যায় তা নিশ্চিত করা। কারণ, যাঁদের জন্য নীতি গ্রহণ ও রূপায়ণ করা হয়, তাঁরাযেন তা থেকে উপকৃত হতে পারেন সেটা দেখাই আমাদের বিশেষ লক্ষ্য। তিনি বলেন,সুপ্রশাসন ও পরিচালনের অর্থ বাড়াবাড়ি বা অতি সক্রিয়তা নয়। ক্ষোভ ও অভিযোগ নিরসনগণতন্ত্রের এক বৃহত্তম শক্তি বলে মনে করেন প্রধানমন্ত্রী।

শ্রীমোদী বলেন, দেশের অর্থনীতিতে শক্তি যোগানোর মতো যদি কোন একটি ক্ষেত্র থাকে তবে তাহল কৃষি। রারবান মিশনের কথা উল্লেখ করে তিনি বলেন, গ্রামের মৌলিকতাকে অক্ষুণ্ণরেখে পল্লী অঞ্চলে আধুনিক সুযোগ-সুবিধার প্রসারই তার লক্ষ্য।

হস্তচালিততাঁতশিল্পের গুরুত্ব প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “জাতির জন্যই খাদি, ফ্যাশনেরজন্যই খাদি” হল এমন একটি নীতি যা দেশবাসীর বিকাশ ও কল্যাণে এক সহায়ক ভূমিকা পালনকরতে পারে।

‘সর্বাগ্রেভারত’ই তাঁর বিদেশ নীতির মূল বিষয় বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন,পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে ভারতের সংযোগ ও যোগাযোগে ভারতীয় সম্প্রদায় একগুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

স্বাস্থ্যপরিচর্যা ও পর্যটন প্রসঙ্গেও আলোচনা করেন প্রধানমন্ত্রী এদিনের ‘টাউন হল’ ভাষণে ।

এরআগে, ‘মন কি বাত’ বেতার অনুষ্ঠান এবং MyGov মঞ্চটির সঙ্গে যুক্ত কলাকুশলীদের সঙ্গে সংক্ষিপ্তমতবিনিময় পর্বে মিলিত হন তিনি । ‘ PMO APP ’ নামে একটি নতুনঅ্যাপ্লিকেশনেরও এদিন সূচনা করেন প্রধানমন্ত্রী। এটি যাঁরা গড়ে তুলেছেন, সেই তরুণ প্রযুক্তিবিদদেরসঙ্গেও এক সাক্ষাৎকারে মিলিত হন তিনি।

PG/SKD/DM/