পিএমইন্ডিয়া
তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ভারত ও ভিয়েতনামের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তিটিকর্মপরবর্তী অনুমোদন লাভ করল কেন্দ্রীয় মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্রমোদীর নেতৃত্ব অনুষ্ঠিত হয় এই বৈঠকটি।
তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলিতেদীর্ঘমেয়াদে নিরন্তর সহযোগিতা চালিয়ে যাওয়াই এই চুক্তি স্বাক্ষরের লক্ষ্য ওউদ্দেশ্য। দুটি দেশই পরস্পরের আইনি নিয়ন্ত্রণের মধ্যে থেকে এবং নিয়মনীতি অনুসরণকরে এই সহযোগিতা প্রসারের সিদ্ধান্ত গ্রহণ করেছে। চুক্তি রূপায়ণের ফলেতথ্যপ্রযুক্তি এবং মানবসম্পদ বিকাশের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিকভাবে এবং দক্ষতা ওক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বিশেষ লাভবান হবে দুটি দেশই। প্রাথমিকভাবে চুক্তির মেয়াদহল পাঁচ বছর। তবে, পারস্পরিক সম্মতির ভিত্তিতে তার মেয়াদ আরও বাড়ানো যেতে পারে।
PG/SKD/DM/