Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ডিজিটাল অর্থনীতির ক্ষেত্রে ভারত-টিউনিশিয়া সহযোগিতা চুক্তি


বুধবার এখানে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ডিজিটাল অর্থনীতির ক্ষেত্রেদ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও জোরদার করে তোলার লক্ষ্যে এ বছর ২ জুন ভারত ও টিউনিশিয়ার মধ্যে যে সমঝোতাপত্রটি স্বাক্ষরিত হয় সে সম্পর্কে বিস্তারিতভাবে অবহিতকরা হয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে। মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেনপ্রধানমন্ত্রী স্বয়ং।

স্বাক্ষরিত এই দ্বিপাক্ষিক চুক্তিরআওতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ডিজিটাল অর্থনীতির ক্ষেত্রে দক্ষতা বিকাশেরকাজে যুক্ত দু’দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতারবাতাবরণকে আরও সক্রিয় ও কার্যকর করে তোলার কাজ সহজতর হবে।

PG/SKD/SB