Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

তথ্য-প্রযুক্তি ও বৈদ্যুতিন ক্ষেত্রে সহযোগিতার জন্য ভারত ও প্যালেস্টাইনের মধ্যে মউ নিয়ে অবগত হলো কেন্দ্রীয় মন্ত্রিসভা


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারত ওপ্যালেস্টাইনের মধ্যে তথ্য-প্রযুক্তি ও বৈদ্যুতিন ক্ষেত্রে (আই.টি. অ্যা ন্ড ই.) সহযোগিতার জন্য সমঝোতা পত্র (মউ)-এর বিষয়ে অবগত হলো|

এই মউ ই-গভর্নেন্স, এম-গভর্নেন্স, ই-জনসেবা প্রদান, সাইবার নিরাপত্তা,সফটওয়্যার টেকনোলজি পার্ক, স্টার্ট-আপস ইকোসিস্টেম ইত্যাদি ক্ষেত্রে ঘনিষ্টসহযোগিতায় উত্সাহিত করবে বলে আশা করা যাচ্ছে|

এই মউ দুই পক্ষের স্বাক্ষরের তারিখ থেকে কার্যকর হবে এবং তা আগামী পাঁচবছরের জন্য কার্যকর থাকবে| এই মউ সফলভাবে রূপায়ণের জন্য দুই পক্ষের প্রতিনিধিদেরনিয়ে আই.টি.এন্ড ই. ক্ষেত্রে কার্যকর গোষ্ঠী গঠন করা হবে| আই.সি.টি. ডোমেইনের B2B এবং G2Gক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধি করা হবে| B2Bসহযোগিতা বৃদ্ধির মধ্য দিয়ে কর্মসংস্থানের সুযোগের আশা করা যাচ্ছে|

আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক ক্ষেত্রে প্যালেস্টাইনের প্রতি ভারতের শক্তিশালীরাজনৈতিক সমর্থন রয়েছে| প্যালেস্টাইনের মানুষের প্রতি বিষয়গত ও প্রযুক্তিগতসহায়তার অবদান রেখে চলেছে ভারত| তথ্য-প্রযুক্তি ও বৈদ্যুতিন ক্ষেত্রে সহযোগিতারজন্য মউ-এর পদক্ষেপের সূচনা হয় ২০১৬ সালের নভেম্বর মাসে জে.সি.এম.-এর প্রথমঅধিবেশনে| এরপর বিভিন্ন পর্যায়ের আলাপ-আলোচনার পর মে (২০১৭) মাসে প্যালেস্টাইনেরভি.ভি.আই.পি. প্রতিনিধিদের ভারত সফরের সময় এই মউ-এর খসড়া চূড়ান্ত হয় এবং স্বাক্ষরিতহয়|

BD/A.D