Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

তাঁর নামে মন্দির নির্মাণ হচ্ছে শুনে প্রধানমন্ত্রীর অসন্তোষ প্রকাশ


তাঁর নামে মন্দির নির্মাণ হচ্ছে শুনে প্রধানমন্ত্রীর অসন্তোষ প্রকাশ নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি, ২০১৫ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জানান যে, তাঁর নামে মন্দির নির্মাণ করা হচ্ছে শুনে তিনি আতঙ্কবোধ করছেন। “আমার নামে মন্দির নির্মাণ হবার খবরটি দেখলাম। আমি আতঙ্কিত হয়েছি। এটি বেদনাদায়ক এবং ভারতের মহান ঐতিহ্যের বিরোধী। আমাদের সংস্কৃতি মোটেও এমন মন্দির নির্মাণ করতে শেখায় না। ব্যক্তিগতভাবে আমি খুবই দুঃখবোধ করছি। যাঁরা এটা করছেন তাঁদের বলব এমনটা না করতে। আপনাদের যদি সময় ও সম্পদ থাকে, তাহলে সেটিকে দয়া করে আমাদের পরিচ্ছন্ন ভারতের স্বপ্ন পূরণের জন্য ব্যবহার করুন”, বলেন প্রধানমন্ত্রী।