Search

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

তামিলনাড়ুর করুরে একটি রাজনৈতিক সমাবেশের সময় দুর্ভাগ্যজনক প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ


নতুন দিল্লি, ২৭ সেপ্টেম্বর ২০২৫

 

 

আজ তামিলনাড়ুর করুরে একটি রাজনৈতিক সমাবেশের সময় দুর্ভাগ্যজনক ভাবে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। শ্রী মোদী জোর দিয়ে বলেছেন যে দেশবাসী ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে একাত্মতা অনুভব করেছে এবং প্রয়োজনীয় সমর্থন ও সহায়তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

 

এক্স হ্যান্ডেলে একটি পৃথক পোস্টে শ্রী মোদী বলেছেন:

 

“তামিলনাড়ুর করুরে একটি রাজনৈতিক সমাবেশের সময় ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক ঘটনাটি গভীরভাবে দুঃখজনক। আমার সমবেদনা সেই পরিবারগুলির সঙ্গে রয়েছে, যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন। এই কঠিন সময়ে তাঁদের মানসিক শক্তি কামনা করছি। আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করছি।” 

 

 

SC/SB/AS