পিএমইন্ডিয়া
সাংহাই সহযোগিতা সংগঠন (এসসিও)-এর শীর্ষ বৈঠকের পাশাপাশি বৃহস্পতিবার চিনের প্রেসিডেন্ট মিঃ জি জিনপিং-এর সঙ্গে আলোচনা ও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এসসিও-তে ভারতের অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়ে মিঃ জিনপিং বলেন যে এর ফলে এই সংগঠনটি আরও শক্তিশালী হয়ে উঠবে। এসসিও-তে ভারতের সদস্যপদকে সমর্থন জানানোর জন্য চিনের প্রেসিডেন্টকে বিশেষ ধন্যবাদ জানান ভারতের প্রধানমন্ত্রী। সোল-এ পরমাণু সরবরাহকারী গোষ্ঠীর (এনএসজি) যে বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে, সেখানে এনএসজি-তে ভারতের সদস্যপদে অন্তর্ভুক্তির বিষয়টি আলোচিত হবে একথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শ্রী মোদী সদস্যপদে ভারতের আবেদনকে ন্যায় ও যুক্তির সঙ্গে যাতে চিন বিবেচনা করেসেজন্য অনুরোধ জানান মিঃ জিনপিং-কে। সদস্যপদে ভারতের এই আবেদন ন্যয়সঙ্গত বলে দাবি করেন ভারতের প্রধানমন্ত্রী। সোল-এর বৈঠকে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে যে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হবে চিন তাতে সক্রিয়ভাবে অংশ নেবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।
PG/SKD/DM/
Uzbekistan: PM @narendramodi and President Xi Jinping meet. pic.twitter.com/cxj9JfD0z5
— PMO India (@PMOIndia) June 23, 2016
Met President Xi Jinping. pic.twitter.com/FNjaqmJM9O
— Narendra Modi (@narendramodi) June 23, 2016