পিএমইন্ডিয়া
তুঙ্গভদ্রা ইস্পাতউৎপাদন লিমিটেডকে (টিএসপিএল) বন্ধ করে দেওয়ার জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভারঅর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির সিদ্ধান্তকে বাস্তবায়িত করার প্রস্তাবটি আজঅনুমোদন লাভ করল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয়মন্ত্রিসভার বৈঠকে। এর ফলে, টিএসপিএল-এর হিসাব সংক্রান্ত বাধ্যবাধকতা মিটে যাওয়ারপরে রেজিস্ট্রার অফ কোম্পানিজ-এর তালিকা থেকে সংস্থাটিকে বাদ দেওয়া হবে।
প্রসঙ্গত উল্লেখ্য,এই সংস্থাকে বন্ধ করে দেওয়ার প্রস্তাবটি কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়সংক্রান্ত কমিটির বৈঠকে অনুমোদিত হয় ২০১৫-র ডিসেম্বরে। টিএসপিএল-এর কর্মী ওশ্রমিকদের পাওনাগণ্ডা মিটিয়ে দেওয়ার পরই এই সংস্থাটিকে বন্ধ করে দেওয়ার কথা বলাহয়। এমএমএইচ প্ল্যান্টটি ২০ হাজার বর্গ মিটার জমি সহ কর্ণাটক সরকারের অনুকূলেহস্তান্তরের প্রস্তাবও অনুমোদন লাভ করেছেকেন্দ্রীয় মন্ত্রিসভার। হসপেট-এ অবস্থিতসংস্থার ৮২.৩৭ একর জমিকর্ণাটক সরকারকে বিক্রি করে দেওয়ার প্রস্তাবেও সম্মতি জানায়কেন্দ্রীয় মন্ত্রিসভা। কর্ণাটক রাজ্য আবাসন পর্ষদের কাজে ঐ জমিটি ব্যবহারের অনুমতিদেওয়া হয়েছে। একর প্রতি ৬৬ লক্ষ টাকা মূল্যে ঐ জমিটি বিক্রি করা হচ্ছে কর্ণাটক সরকারকে।
PG/SKD/DM/