Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

‘তেজস’ যুদ্ধবিমান যুক্ত হল ভারতীয় বিমানবাহিনীতে : খুশি ও গর্ব প্রকাশ প্রধানমন্ত্রীর


বিমানবাহিনীতে ‘তেজস’ যুদ্ধবিমান যুক্ত হওয়ায় খুশি ও গর্ব প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এজন্য তিনি বিশেষ প্রশংসা করেছেন হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল) এবং অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি (এডিএ)-এর।
এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “এ দেশে তৈরি ‘তেজস’ যুদ্ধবিমান বিমানবাহিনীর কাজে যুক্ত হওয়ায় আমাদের মন-প্রাণ খুশি ও গর্বে ভরে গেছে।

‘তেজস’ যুদ্ধবিমানটি বিমানবাহিনীতে যুক্ত হওয়ায় আমি ভূয়সী প্রশংসা করি এইচএএল এবং এডিএ-র। দেশীয় প্রযুক্তিতে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে আমাদের ক্ষমতা ও দক্ষতার এটি এক উজ্জ্বল দৃষ্টান্ত।”

PG/SKD/DM/-