Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

তেল ও গ্যাস আহরণ ক্ষেত্রেআবিষ্কৃত ক্ষুদ্র খনি এলাকা নীতির সম্প্রসারণ প্রস্তাবে সম্মতি কেন্দ্রীয়মন্ত্রিসভার


 তেল ও গ্যাস আহরণেরলক্ষ্যে আবিষ্কৃত ক্ষুদ্র খনি অঞ্চল সম্পর্কিত যে নীতিটি ২০১৫-র ১৪ অক্টোবর তারিখেবিজ্ঞাপিত হয়েছিল, তা চিহ্নিত ৬০টি আবিষ্কৃত ক্ষুদ্র খনি অঞ্চলের ক্ষেত্রেওসম্প্রসারিত করার প্রস্তাবে বুধবার সম্মতি জানাল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বিষয়টি সম্পর্কে আলোচনার পরই মন্ত্রিসভা তাতেঅনুমোদন জানায়।   

এই ক্ষুদ্র তেল ও গ্যাস খনিগুলির মধ্যে ২২টি হল তেল ও প্রাকৃতিকগ্যাস নিগম লিমিটেড (ওএনজিসি)-এর, পাঁচটি অয়েল ইন্ডিয়া লিমিটেড-এর এবং ১২টি নতুনঅনুসন্ধান ও লাইসেন্সদান নীতি (এনইএলপি)-র অন্তর্গত।   

আবিষ্কৃত এই ক্ষুদ্র খনি অঞ্চলগুলি থেকে ১৯৪.৬৫ মিলিয়ন মেট্রিকটন করেতেল ও গ্যাস আহরণের সম্ভাবনা রয়েছে। এই খনিগুলিকে আরও উন্নত করে তোলারপাশাপাশি, তেল ও গ্যাস উৎপাদনের জন্য সেগুলিতে অর্থ বিনিয়োগেরও প্রস্তাব করাহয়েছে। আশা করা হচ্ছে যে এই বিনিয়োগের পথ ধরে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানেরসুযোগ সৃষ্টি হবে ৮৮ হাজারেরও বেশি।   

  

  

PG/SKD/DM/